এবার বিরাট কোহলির প্রতি তোপ দাগলেন যুবরাজ! তুললেন অপমান করার অভিযোগ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে একসময় দাপটের সাথে ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তার এবং কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) জুটি মন জয় করেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। কিন্তু এবার তাদের সম্পর্কেই বিরূপ মন্তব্য করলেন প্রাক্তন তারকা ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)।

সকলেই জানেন অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর জমানায় ফিটনেস কতটা বেশি গুরুত্ব পেয়েছে। একজন দক্ষ ক্রিকেটারকেও প্রথমে নিজেকে ফিট প্রমাণ করতে হতো, তারপরেই ভারতীয় দলের দরজা খুলতো তার জন্য। অনেক দক্ষ ক্রিকেটার সেই সময় ফিটনেসের অভাবের কারণে ভারতীয় দলে সুযোগ পাননি।

এবার সেই নিয়ে মুখ খুলেছেন তারকা ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানানো এই তারকা কোহলি-শাস্ত্রী জুটির বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনেছেন সরাসরি। নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো তারকা।  

যুবরাজ এই প্রসঙ্গে বলেছেন, “রবি শাস্ত্রী ও বিরাট কোহলি আমাকে বলেছিলেন যে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে আমার অবসর নেওয়া উচিত। ফিটনেস পরীক্ষায় পাস করার পরেও আমাকে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয়নি। এরপর আমি এমএস ধোনির সঙ্গে কথা বলি এবং তিনি আমাকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা দেন।

এরপর তিনি আরও যোগ করে বলেন, “এনসিএ, অধিনায়ক কিংবা কোচ, কারোর কাছ থেকেই আমি নিজের দলে অন্তর্ভুক্তি বা ছেঁটে ফেলার বিষয়ে কোনও স্পষ্ট বার্তা পাচ্ছিলাম না। অন্তত আমার প্রতি সম্মানটুকু তো দেখানো উচিত ছিল তাদের। আমি দীর্ঘদিন ভারতের জার্সি গায়ে ক্রিকেট খেলেছি।”