বাংলাহান্ট ডেস্ক: জীবনের এক মধুর অধ্যায়ে পা দিতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। মা হতে চলেছেন নায়িকা। সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ের দু বছর পরেই আসতে চলেছে সুখবর। বুধবার বেলুড়ের শ্বশুরবাড়িতে সাধের আয়োজন করা হয় সোহিনীর সাধভক্ষণ অনুষ্ঠানের।
সাধের অনুষ্ঠানে কেমন সেজেছিলেন সোহিনী (Sohini Sarkar)?
এদিন লাল রঙের শাড়ি, সোনার গয়নায় সেজেছিলেন সোহিনী। কপালে, হাতে চন্দনের কলকা, সিঁথিতে চওড়া সিঁদুর আর গলায় রজনীগন্ধার মালা পরে বড়ই স্নিগ্ধ লাগছিল অভিনেত্রীকে। কী কী ছিল মেনুতে? পঞ্চব্যঞ্জন সাজিয়ে এদিন সাধের আয়োজন করা হয়েছিল সোহিনীর জন্য। স্বামী শোভনের হাত থেকে পায়েস ও মিষ্টিও খান তিনি।

বিয়ের দু বছর পর সন্তান: ২০২৪ এর জুলাই মাসে বিয়ে হয় সোহিনী শোভনের। শোনা গিয়েছিল, চলতি বছরের শুরুতেই নাকি দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী। টলিপাড়াতেও ছড়িয়েছিল গুঞ্জন। অবশেষে সুখবরটা নিজেদের মুখেই জানান সোহিনী শোভন।
আরও পড়ুন : হাত ফসকে তরকারিতে বেশি হলুদ পড়ে গেছে? পাকা রাঁধুনির টিপস জেনে রাখুন
সুখবর দেন সোহিনী শোভন: বিবাহবার্ষিকীতে ১৫ জুলাই সন্তান আগমনের খবর জানান শোভন সোহিনী (Sohini Sarkar)। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করে সুখবর দিয়েছিলেন তাঁরা। আর এবার সাধভক্ষণও সেরে ফেললেন অভিনেত্রী।
আরও পড়ুন : ‘বনলতা’র পর আরও এক অভিনেতা ছাড়ছেন সিরিয়াল? কী হচ্ছে ‘কনে দেখা আলো’য়!
প্রসঙ্গত, টলিপাড়ার অতি চর্চিত জুটি শোভন সোহিনী। দুজনে প্রথমে নিজেদের সম্পর্কটা আড়ালেই রেখেছিলেন। বিয়েও সারেন ঘনিষ্ঠ লোকজনদের নিয়ে। আর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শোভন সোহিনী।













