পুজোর আগেই শুরু হচ্ছে বেকারভাতার আবেদন! ‘যুবশক্তির’ জন্য কী কী নথি লাগছে? জানুন

Published on:

Published on:

Banglar Yuva Shakti
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় এলে শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো সরকার গঠনের পর বঙ্গে এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প (Banglar Yuva Shakti)। পূর্ববর্তী তৃণমূল সরকারের যুবসাথীর আদলে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, বেকারভাতা প্রদান করা হবে। ইতিমধ্যেই বাজেটে এই প্রকল্প সম্পর্কিত বড় ঘোষণা হয়ে গিয়েছে।

বাংলার শিক্ষিত বেকারদের জন্য যুবশক্তি | Banglar Yuva Shakti

ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) চালু হবে রাজ্যে। এর মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, দুর্গাপুজোর আগেই চালু হতে পারে ‘যুবশক্তি’ প্রকল্পের অনলাইন পোর্টাল। সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন এই প্রকল্পের আওতায় বর্তমানের যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পকে একত্রিত করা হবে। সুবিধাও অনেক বেশি মিলবে আগের তুলনায়। উল্লেখ্য, যুবশ্রী এবং যুবসাথী দুই প্রকল্পেই উপভোক্তারা মাসে দেড় হাজার টাকা করে পেতেন।

এই প্রকল্পে টাকা পাঠানো হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট করেছেন, যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন। যতদিন পর্যন্ত কোনও কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তরফে শিক্ষিত বেকারদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে ‘ভরসা কর্মসূচি’ প্রকল্পের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টাল তৈরি হয়েছে। যেহেতু অক্টোবর থেকে প্রকল্প কার্যকর হবে তাই খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।

Banglar Yuva Shakti(5)

আরও পড়ুন: পুজোয় ট্রেনের টিকিটের আকাল! সরাসরি NJP নয়, এই পথে গেলে মিলতে পারে কনফার্ম সিট

আবেদনকারীদের কী কী নথি লাগবে?

এই প্রকল্পে আবেদনের জন্য দরকার আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। যদিও সরকারি তরফে এখনও এই বিষয়ে স্পট গাইডলাইন সামনে আসেনি। একাধিক রিপোর্ট বলছে, আবেদনের জন্য প্রয়োজন হতে পারে অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটও। যা নিতে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ভিড় করছেন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।