বাংলা হান্ট ডেস্ক: কলকাতার (Kolkata) নিউমার্কেটের হোটেলের অগ্নিকাণ্ডে আপাতত সাতজনের পরিচয় প্রকাশ করল কলকাতা পুলিশ। বাকি ২ মৃতের পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এই ঘটনায় ৫ বাংলাদেশি ও দুই ভারতীয় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। সূত্রের খবর, বাংলাদেশীরা সকলেই চিকিৎসার জন্য কলকাতা এসেছিল বলে জানা যায়।
হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশি মৃতদের নাম প্রকাশ (Kolkata)
এখনও পর্যন্ত হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় প্রকাশ করেছে কলকাতা (Kolkata) পুলিশ। মৃতদের নাম হল- বিহারের সন্দীপ পাসওয়ান (১৯) এবং শিলিগুড়ির যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)। বাংলাদেশ থেকে এসেছিলেন আকরাম আলি (৭৪), দেবাশিস দত্ত (৩৯), আফশানা শরমিন (২৭), স্বর্ণাশিস দত্ত (২ বছর ৮ মাস)। সকলেই একই পরিবারের সদস্য। এছাড়া মৃত্যু হয়েছে আর বাংলাদেশি নাগরিক বাবু আহমেদের (৩৭)। আরও ২ জন মৃতের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ফের সস্তা LPG! মধ্যবিত্তের স্বস্তি বাড়িয়ে কলকাতায় কমল গ্যাসের দাম, এখন দর কত?
প্রসঙ্গত, মধ্যরাতে ঘুমের মধ্যেই ভয়াবহ বিপদ। কলকাতার ব্যস্ত ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে আগুন লেগে প্রাণ গেল শিশু-সহ ন’জনের। মঙ্গলবার গভীর রাতে আচমকা আগুনের সঙ্গে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। একের পর এক ঘরে ঢুকে পড়ে সেই ধোঁয়া। আতঙ্কে হোটেলের ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও সরু প্রবেশপথের জন্য সমস্যা সৃষ্টি হয়।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, রাত ২টোর আগেই ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলের তিনতলায় আগুন দেখতে পাওয়া যায়। তবে আগুনের লেলিহান শিখার চেয়ে দ্রুত বিপদ বাড়িয়ে দেয় ধোঁয়া। হোটেলের বিভিন্ন ঘর ধোঁয়ায় ভরে যাওয়ায় ভিতরে থাকা মানুষজন কার্যত দিশেহারা হয়ে পড়েন। আশপাশের কয়েকটি হোটেলেও তার প্রভাব পড়ে। আতঙ্কে অনেক আবাসিক ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।
রাত ২টো ০৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পৌঁছয় দমকলের কাছে। ঘটনাস্থলের কাছেই দমকলের অফিস থাকায় দ্রুত সেখানে পৌঁছে যান কর্মীরা। একই সঙ্গে নিউ মার্কেট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়। কিন্তু সরু গলির কারণে দমকলের বড় গাড়ি নিয়ে হোটেলের একেবারে সামনে পৌঁছনো সম্ভব হয়নি। প্রথমে বাইরে থেকেই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। পরে পরিস্থিতি বুঝে হোটেলের ভিতরে ঢুকে উদ্ধার অভিযান চালান দমকলকর্মীরা (Kolkata)।













