গরম ভাতের সঙ্গে জমবে দারুণ! সহজ রেসিপিতে বানিয়ে নিন ডিম-মরিচ

Published on:

Published on:

Recipe make delicious Egg-Chilli with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে ডিম থাকলে একঘেয়ে ধরনের রান্না করে আপনারও কি মুখে চর পড়েছে। এবার এই ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন একেবারেই নতুনত্ব একটি পদ। যা বানাতে একদিকে যেমন কম সময় লাগবে। অপরদিকে এটা খেতেও দুর্দান্ত হয়। কিভাবে বানাবেন এই রেসিপিটি তা দেখে নিন।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম মরিচ(Recipe)

বাড়িতে ডিম থাকলে শুধুমাত্র ডিমের ঝোল অথবা ডিমের কষা করেই খাওয়া হয়। এবার আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন ডিম মরিচের এই সুস্বাদু রেসিপিটি। রইল সেই প্রণালী (Recipe)।

Recipe make delicious Egg-Chilli with just a few ingredients

আরও পড়ুন: কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশি মৃতের সংখ্যা কত? নাম প্রকাশ করল পুলিশ

উপকরণ:

সেদ্ধ ডিম

একটি মাঝারি মাপের পেঁয়াজ

১০-১২টি কাজু

১০-১২ কোয়া রসুন

১ গাঁট আদা

১ টেবিলচামচ গোটা গোলমরিচ

১ চা-চামচ গোলমরিচগুঁড়ো

১ টেবিলচামচ টকদই

১.৫ টেবিলচামচ গুঁড়ো দুধ

১ চা-চামচ জিরে

২টি ছোট এলাচ

১ গাঁট মাপের দারচিনির টুকরো

২-৩টি লবঙ্গ

৭-৮টি গোটা গোলমরিচ ফোড়নে দেওয়ার জন্য

২টি কাঁচালঙ্কা চিরে নেওয়া

১টি ছোট পেঁয়াজ রিং-এর মতো করে কাটা

স্বাদমতো নুন

এক চা-চামচ চিনি

প্রয়োজনমতো সাদা তেল

প্রণালী: প্রথমছ গোটা পেঁয়াজ, কাজু, রসুনের কোয়া, আদা, টকদই, গুঁড়ো দুধ একসঙ্গে ব্লেন্ডারে ভাল ভাবে বেটে নিন। এ বার সেদ্ধ ডিমগুলির গায়ে চারপাশে ছুরি দিয়ে পোঁচ দিয়ে নুন আর গোলমরিচগুঁড়ো দিয়ে ভাল ভাবে মাখিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করুন। নুন-মরিচ মাখানো ডিমগুলো চারপাশ ভাল ভাবে ভেজে তুলুন। এর পরে বাকি তেলে গোটা জিরে, গোটা গরমমশলা আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে নুন দিয়ে দিন।কিছুক্ষণ মশলা কষিয়ে তেল ছেড়ে এলে মশলার বাটিধোয়া জল দিয়ে দিন পরিমাণমতো। ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিন চিনি, কাঁচালঙ্কা চেরা দিয়ে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।