বাংলা হান্ট ডেস্ক: সকালের জলখাবার হোক অথবা দুপুর বেলা লাঞ্চ। প্রায়শই অমলেট বাড়িতে বানানো হয়। তবে ওমলেট বানালে অনেক সময় দেখা যায় সেটি বানানোর পর একেবারেই পাতলা হয়ে যায়। তবে আজকে প্রতিবেদনে রইলো কিভাবে ওমলেট বানালে সেটি একেবারে ফোলা এবং তুলতুলে নরম প্রকৃতির হবে সেই বিষয়ে ঘরোয়া টোটকা (Cooking Tips)।
ব্রেকফাস্টে নতুন স্বাদ! বানান নরম, ফুলকো অমলেট (Cooking Tips)
এরজন্য ডিমের সাদা অংশ ও কুসুম পৃথক ভাবে ফেটিয়ে বেক করা হয়। খাবারটি অত্যন্ত হালকা এবং ফাঁপা। এইভাবে স্যুফ্লের কায়দাতেও অমলেট বানাতে পারেন (Cooking Tips)।
পাশাপাশি একই ভাবে ডিমের সাদা অংশটিও ফেটিয়ে নিতে হবে, যত ক্ষণ না সেটি ফেনার মতো হচ্ছে। ফেটানোর উপরেই নির্ভর করবে অমলেট কতটা ফাঁপা হবে।

আরও পড়ুন: রুই মাছেই আনুন নতুন স্বাদ! এইভাবে রান্না করলে বারবার খেতে চাইবেন, রইল রেসিপি
ননস্টিক কড়াইয়ে মাখন দিন। মাখন গলে গেলে ফেটানো ডিম মোটা করে চারিয়ে দিন। নুন-গোলমরিচ ছড়িয়ে দিন উপর থেকে। চাইলে ডিম ফেটানোর সময়েও নুন দিতে পারেন।
আঁচ কমিয়ে ডিম ঢাকা দিয়ে রাখুন। ভাপে সেটি রান্না হবে। ডিমের উপরিভাগ হালকা নরম থাকা অবস্থায় নামিয়ে দুই ভাঁজ করে পরিবেশন করুন (Cooking Tips)।














