আজই অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া DA! কোন ব্যাঙ্ক কত ছাড়বে? KMC এলাকার পেনশনারদের জন্য সুখবর

Published on:

Published on:

dearness allowance(279)
Follow

বাংলাহান্ট ডেস্ক: পূর্ববর্তী তৃণমূল সরকারের পর সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো ধাপে ধাপে বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাচ্ছে বর্তমান বিজেপি সরকারও। রাজ্য সরকারি কর্মীদের একটা সময়কালের বকেয়া ডিএ মেটানো হলেও বঞ্চনার অভিযোগ তুলে আসছিলেন KMC এলাকার পেনশনাররা। সম্প্রতি এই কর্মীদের একটা অংশের অ্যাকাউন্টে বকেয়া ঢুকতে শুরু করেছে। এবারে ফের অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees) স্বস্তির খবর সামনে এল।

শুক্রে কয়েকশো অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া DA | Dearness Allowance

ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গতকাল সমাজমাধ্যমে কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া নিয়ে ভালো খবর দিয়েছেন।

মলয়বাবু জানিয়েছেন, আগামীকাল PNB এবং Indian Bank বকেয়া ছাড়তে চলেছে। Canara Bank Partlly Paid এবং Uco Bank 198.

আরও পড়ুন: দল জিতলেও চূড়ান্ত খারাপ ফর্মে অধিনায়ক শুভমান গিল! এবার BCCI-কে শোনালেন নতুন অজুহাত

কিছুদিন আগেও একটি স্টেটমেন্ট শেয়ার করে মলয়বাবু জানিয়েছিলেন, “KMC এলাকার পেনশন হোল্ডারদের নিম্নক্ত ব্যাংকগুলো থেকে আপাতত ৭০৩৯ জন পেনশন হোল্ডারের বকেয়া ডিএ রিলিজ করেছেন। এবার পর্যায়ক্রমে বকেয়া ডিএ ছাড়া হবে বলে ব্যাঙ্ক গুলো জানিয়েছে।”

আরও পড়ুন: বন্যার জল থেকে আরামবাগকে বাঁচাতে বড় পদক্ষেপ, ১২০০ কোটির মাস্টারপ্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর আগেও এই সংখ্যক পেনশনারের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকেছিল বলে জানা গিয়েছে। এবার ফের একদফায় কিছু ব্যাঙ্ক আজ শুক্রবার টাকা ছাড়তে চলেছে বলে খবর সামনে এল। তথ্য সত্যি হলে কয়েকশো পেনশনারের জন্য আজ সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।