বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে (Gold Price)। এই সপ্তাহে এসেও সেই দামের ধারাবাহিকতা বজায় রয়েছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এর দামের পরিবর্তনের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ও রুপো সস্তা হয়েছে নাকি ব্যয়বহুল হয়েছে।
হুঁ হুঁ করে বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: টোলের ঝক্কি কমাতে নয়া সুবিধা! FASTag Local Pass পাবেন ঘরে বসেই, কারা যোগ্য জানুন…
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫০৫৫ টাকা । ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫০৫৫০টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৮৩৫ টাক। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৮৩৫০টাকা। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৭৬০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৭৬০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৯৫৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৯৫৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৯৪৫টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৯৪৫০টাকা।
বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এর আগে যারা সোনা কিনেছেন তাদের চিন্তা করার কোন দরকার নেই।














