বাংলা হান্ট ডেস্ক: জীবনযাত্রা আগের থেকে সহজ করার লক্ষ্যের সঙ্গে সঙ্গে রেখে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মঙ্গলবার দেশের ১২১টি লোকাল পাস এর সুবিধা চালু করেছে। যেখানে অনলাইনে লোকাল পাশের মাধ্যমে যোগ্য গাড়িচালকরা এখন রাজমার্গ যাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে মাসিক লোকাল পাসের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি এর ফলে টোল প্লাজায় গিয়ে শারীরিকভাবে আবেদন করার প্রয়োজন আর পড়বে না অথবা প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার ঝামেলা আর থাকছে না (Fastag)।
FASTag-এ বড় সুখবর ঘরে বসেই মিলবে লোকাল পাস (Fastag)
প্রযুক্তির ব্যবহার করে টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাতীয় সড়কে যাতায়াত আগের থেকে সহজ ও নাগরিকবান্ধব করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে (Fastag)। পাশাপাশি ২০২৬ সালের জুলাই মাসের দিল্লির আরবান এক্সটেনশন রোড II মুন্ডকা ও বাকারওয়ালা পোল প্লাজায় প্রথম ডিজিটাল লোকাল পাশে সুবিধা চালু করা হয়েছিল।

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ডে পরিষেবা নিয়ে সমস্যা? ৫ মিনিটেই মোবাইল থেকে করুন অভিযোগ
সফলভাবে এই পরিষেবা চালু হওয়ার পর এবার দেশের একশ কুড়িটি ও বেশি টোল প্লাজায় তা সম্প্রসারিত করা হয়েছে। পাশাপাশি আগামী কয়েক মাসের দেশের বেশ আরও টোল প্লাজা এই সুবিধা চালু করা হবে।
এক নজরে জেনে নিন কারা আবেদন করতে পারবেন ও কি কি সুবিধা পাবেন:
ডিজিটাল লোকাল পাস ব্যবস্থার আওতায় যোগ্য টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে লোকাল পাসের জন্য আবেদন করতে পারবেন। যদিও আগে লোকাল পাসের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট টোল প্লাজায় সশরীরে গিয়ে আবেদন করতে হত।
পাশাপাশি, আবেদনকারী যে টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যে বসবাস করেন, তা প্রমাণ করতে বিভিন্ন নথিপত্র জমা দিতে হত। অন্যান্য যোগ্যতার শর্তও নথির মাধ্যমে প্রমাণ করতে হত। ন্যাশনাল হাইওয়ে ব্যবহারকারীরা https://rajmargyatra.nhai.gov.in/buy-fastag-local-pass এই লিঙ্কে গিয়ে কোন কোন টোল প্লাজায় এই সুবিধা পাওয়া যাচ্ছে, তার তালিকা দেখতে পারবেন।
তবে এর আগে নিয়মিত যাতায়াতকারী গাড়িচালকদের লোকাল পাস পেতে সংশ্লিষ্ট টোল প্লাজায় সশরীরে উপস্থিত হয়ে ২০ কিলোমিটারের মধ্যে তাঁদের বসবাসের ঠিকানা এবং অন্যান্য যোগ্যতার শর্ত প্রমাণ করতে নথিপত্র জমা দিতে হত। পাশাপাশি ডিজিটাল লোকাল পাস পরিষেবায় সম্মতিভিত্তিকভাবে DigiLocker এবং VAHAN-এর মতো সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য সংযুক্ত করা হয়েছে (Fastag)।














