বর্ষায় কাঁচালঙ্কা-ধনেপাতা পচে যাওয়ার ভয় আর নেই! এই ঘরোয়া টোটকায় থাকবে অনেকদিন ফ্রেশ

Published on:

Published on:

Cooking Tips green chillies and coriander leaves are rotting during the monsoon
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঝালে ঝোলেই বাঙালি কথাতেই রয়েছে। তাই বাজার থেকে আর কিছু অসুখ না আসুক কাঁচা লঙ্কা প্রাণসই আসে বাড়িতে। তবে কাঁচা লঙ্কা বাড়িতে রেখে দিলে বেশি দিন থাকে না। নয় কোনো না কোনোভাবেই শুকিয়ে যায় আর তা নয়তো পচে যায়।পাশাপাশি এই বর্ষাকালে অতি দ্রুত লঙ্কা পচে যাওয়ার সমস্যা খুব সাধারণ। ফলে অনেক সময় বাধ্য হয়েই এগুলি ফেলে দিতে হয়। কিন্তু সংরক্ষণের পদ্ধতিতে সামান্য পরিবর্তন আনলেই ধনে পাতা ও কাঁচালঙ্কা দীর্ঘদিন টাটকা রাখা সম্ভব, তাও ভরা বর্ষার মধ্যেই। আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতে আপনি কাঁচা লঙ্কা ও ধনে পাতা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তার বেশ কিছু ঘরোয়া টোটকা (Cooking Tips)।

বর্ষায় কাঁচালঙ্কা-ধনেপাতা পচছে? এই টোটকায় থাকবে টাটকা (Cooking Tips)

জেনে নিন কিভাবে বর্ষার মধ্যে ধনেপাতাগুলোকে টাটকা রাখতে পারবেন দীর্ঘদিন:

১) প্রথমে ভালোকরে ধনেপাতা গুলো ধুয়ে নিন। এরপর সেগুলো গড়ার অংশটা কেটে রেখে। তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু পেপার এর মধ্যে পাতাগুলোকে জড়িয়ে রাখবেন। তবে খেয়াল রাখবেন পাতাগুলোর মধ্যে যাতে কোনভাবেই জল না থাকে। এইভাবে ডাকলে আপনার ধনেপাতা অনেকদিন ভালো থাকবে (Cooking Tips)।

Cooking Tips green chillies and coriander leaves are rotting during the monsoon

আরও পড়ুন: আধার নিয়ে বড় সুবিধা! এক অ্যাপেই পরিবারের ৫ সদস্যের প্রোফাইল, জানুন পদ্ধতি

২) একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি ধনেপাতা গুলোকে কিচেন টিস্যুর ওপরে রেখে দিতে পারেন। এতে ধনেপাতা অতিরিক্ত আদ্রতা চুষে নেবে ওই টিস্যু পেপারগুলি। পাশাপাশি দীর্ঘদিন ভালো রাখবে।

৩) একটি পরিষ্কার কাছের গ্লাসের মধ্যে সামান্য জল দিয়ে তার মধ্যে ধনেপাতা গুলি চুবিয়ে রেখে দিন। এতে ধনেপাতা গুলি ছ থেকে সাত দিন তাজা থাকবে।

কাঁচা লঙ্কা কিভাবে টাটকা রাখবেন দীর্ঘদিন (Cooking Tips)

১) কাঁচালঙ্কাগুলি রেখে আর একটি টিস্যু পেপার দিয়ে ঢেকে কৌটোর ঢাকা বন্ধ করে ফ্রিজে তুলে রাখুন (Cooking Tips)।

৩) ইচ্ছে করলে কাঁচালঙ্কার পেস্ট বানিয়েও রাখতে পারেন। সে ক্ষেত্রে কাঁচালঙ্কা বেটে নিয়ে তার সঙ্গে তেল আর নুন মিশিয়ে রাখুন।

৪) কাঁচালঙ্কাগুলি ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। তার পর ভাল করে শুকিয়ে নিন। এ বার লঙ্কাগুলি জ়িপলক পাউচে ভরে ফ্রিজে ভরে রাখুন (Cooking Tips)। এটা দেখবেন আপনার কিনে নিয়ে এসো কাঁচা লঙ্কা দীর্ঘ দিন ভালো থাকবে।