রোহিত, কোহলি-কে টপকে গেলেন শুভমান গিল! ভারতের সাদা জার্সিতে গড়লেন দুর্দান্ত রেকর্ড

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে বর্তমানে টানা চারটি টেস্ট সিরিজে অপরাজিত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর এই তরুণ, প্রতিভাবান ও তারকা ভারতীয় ক্রিকেটারকে এই ফরম্যাটেও অধিনায়ক করা হয়। তার নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করে ফেরে ভারত। এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারায় ভারত।

আরও পড়ুন: ভারত জিতলেও সংকটে এই তারকার ভবিষ্যৎ, পরের ম্যাচে ব্যর্থ হলে দল থেকেই ছেঁটে ফেলবেন গম্ভীর!

মাঝে দক্ষিণ আফ্রিকা, ভারত সফরে এসে ভারতকে টেস্ট সিরিজে হারালেও সেই সিরিজে চোটের জন্য অধিনায়কত্বের দায়িত্ব পুরো সময় পালন করতে পারেননি শুভমান গিল। আর শ্রীলঙ্কার মাটিতেও তার নেতৃত্বে ভারতীয় দল যে হেরে ফিরছে না, সেই বিষয়টি নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল।

আর এই কাণ্ডের পর টেস্ট অধিনায়ক হিসেবে এক বিশেষ রেকর্ড গড়েছেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে নিজের প্রথম দশটি টেস্টে নেতৃত্ব দেওয়ার পর তিনি জয় পাওয়ার হিসেবে টপকে গিয়েছেন দুই প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। নিঃসন্দেহে এই বিষয়টি চমকপ্রদ, কারণ কোহলি এবং রোহিত দুজনেই দীর্ঘদিন ভারতের জার্সিতে মাঠে নামার পর তবেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন।

আরও পড়ুন: এবার বিরাট কোহলির প্রতি তোপ দাগলেন যুবরাজ! তুললেন অপমান করার অভিযোগ

তুলনামূলক ভাবে বেশ তাড়াতাড়ি নেতৃত্বের দায়িত্ব হাতে পেয়েছেন গিল। অধিনায়ক হিসেবে নিজের প্রথম দশ টেস্টে জয় পাওয়ার ক্ষেত্রে তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তার সামনে শুধু রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।

প্রথম ১০ টেস্টে অধিনায়কত্ব করে সবচেয়ে বেশি জয় পাওয়া ক্রিকেটারদের তালিকা:

১. মহেন্দ্র সিংহ ধোনি (৭টি জয়)
২. শুভমান গিল, সৌরভ গঙ্গোপাধ্যায় (৬টি জয়)
৩. রোহিত শর্মা, বিরাট কোহলি (৫টি জয়)