‘মুখ্যমন্ত্রী বললেন পোষিতদের বকেয়া..,’ গ্রান্ট ইন এইড-দের DA নিয়ে বড় খবর দিলেন ভাস্কর ঘোষ

Published on:

Published on:

dearness allowance(282)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ ইস্যুতে বর্তমানে চর্চা তুঙ্গে রাজ্যে। ১৮ অগাস্ট এই সংক্রান্ত মামলার সুপ্রিম (Supreme Court) শুনানিতে ওঠে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি। সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ (Dearness Allowance) পেতে শুরু করলেও গ্রান্ট ইন এইড-রা পুরোপুরি বঞ্চিত বলে অভিযোগ। কবে তাঁদের অ্যাকাউন্টে এরিয়ার দেবে সরকার? এই বিষয়ে এবার বড় বার্তা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

ডিএ ইস্যুতে বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের | Dearness Allowance

শুক্রবার সমাজমাধ্যমে ভাস্কর ঘোষ লিখেছেন, “ওয়ার্কচার্জ কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন পোষিতদের বকেয়া মিটিয়ে দেবেন।” পোস্টের কমেন্টের মাধ্যমে ভাস্করবাবু লিখেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রী সাথে আমরা যোগাযোগ করেছিলাম। গ্রান্ড ইন এইড কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে সরকারের বক্তব্য এবং আদালতে পেশ করা বক্তব্যের মধ্যে যে পার্থক্য হচ্ছে সেই নিয়ে আমাদের উদ্বেগের কথা তাঁকে জানাই। সমস্ত কিছু শুনে তিনি বললেন ভরসা রাখুন আপনাদের বকেয়া মেটানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি।”

একইসাথে তিনি লেখেন, “গতকাল সুপ্রিম কোর্টে ঘোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়টা সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিকে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিগত ৫ মে ২০২৬ তারিখে হলফনামা আকারে আমাদের বক্তব্য জমা করেছিলাম। এখানে মূখ্যত সরকার পোষিত ক্ষেত্রের(শিক্ষক ও শিক্ষা কর্মীসহ পঞ্চায়েত ও পৌরসভার কর্মী ও বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মচারী) কর্মচারীদের বিষয়,ওয়ার্কচার্জ কর্মচারীদের বকেয়া নিয়ে জটিলতর সমাধান চেয়েছি। সমাধান চেয়েছি ভুল হিসেবে বকেয়া মেটানোর পরিবর্তে সঠিক হিসেব করে প্রত্যেক কর্মচারীকে জানানো হোক তার বকেয়ার পরিমাণ কত। গতকাল সুপ্রিম কোর্ট এ বিষয়ে কমিটিকে নির্দেশ দিয়েছেন আমাদের হলফনামার বিষয়ে সিদ্ধান্ত নিতে।আমরা আশাকরি সরকার পোষিত ক্ষেত্রে কর্মচারীদের বকেয়া প্রদানের ক্ষেত্রে সমস্ত জটিলতা আমরা কাটাতে পারব।”

Dearness Allowance(251)

আরও পড়ুন: নাম নেই স্বাস্থ্যসাথী-আয়ুষ্মানে, তবু পাবেন চিকিৎসা! হাসপাতালেই মিলবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমার সুযোগ

এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ রাজ্য সরকার দিতে শুরু করলেও সরকারি সহায়তা প্রাপ্ত বা সরকার পোষিত স্কুলসহ অন্য প্রতিষ্ঠানের কর্মচারীরা বঞ্চিত বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলাতে রাজ্য সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক, শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ ইস্যুতে রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে রাজ্যের কাছে লিখিত ভাবে রিপোর্ট চেয়েছে আদালত।