রাতারাতি হুড়মুড়িয়ে বাড়ল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেটের নতুন রেট কত হল জানুন

Published on:

Published on:

gold price(43)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অগাস্ট মাসের শুরু থেকেই হুড়মুড়িয়ে দাম বাড়ছে হলুদ ধাতুর। মাসের শেষের দিকে এসেও সেই ধারা অব্যাহত। সপ্তাহান্তে ফের একবার বাড়ল সোনার দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন সাধারণ মানুষের চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। আজ ২২ আগস্ট, ২০২৬ শনিবার কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

শনিতে ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৫৩০৫ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ২৫০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫৩০৫০ টাকা। রাতারাতি দাম ২৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম ২৫০০০ টাকা বেড়ে ১৫৩০৫০০ তে পৌঁছে গিয়েছে।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনারও দাম বেড়েছে। এদিন ১৫৪৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে ২৪ ক্যারাট ১ গ্রাম সোনা। গতকালের তুলনায় দাম ৬০ টাকা বেড়েছে এদিন। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৪৩৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম ১৫৪৩৫০০ টাকায় পৌঁছেছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী বললেন পোষিতদের বকেয়া..,’ গ্রান্ট ইন এইড-দের DA নিয়ে বড় খবর দিলেন ভাস্কর ঘোষ

রুপোর দাম

রুপোর দামও এদিন বেড়েছে অনেকটা। শনিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম রাতারাতি ৭৩০ টাকা বেড়ে হয়েছে ২৪৬৮৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৪৬৮৫০ টাকা। গতকালের তুলনায় এক কেজি রুপোয় ৭৩০০ টাকা দাম বেড়েছে।