বাংলা হান্ট ডেস্কঃ ২০ জন এনসিপিআই সাংসদকে নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাদল অধিবেশন শেষ হয়ে গেলেও তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত দ্রুত নেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছে তৃণমূল কংগ্রেস। আজ প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি। তাই আজকের শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
সুপ্রিম কোর্টে (Supreme Court) কী দাবি তৃণমূলের?
বাদল অধিবেশন চলাকালীনই ২০ জন এনসিপিআই সাংসদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শেষ হয়ে গেলেও তাঁদের নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি লোকসভার স্পিকার। তৃণমূলের অভিযোগ, ওই সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদনের ভিত্তিতে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
এই বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) রিট পিটিশন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলায় ২০ জন এনসিপিআই সাংসদকেও পক্ষ করা হয়েছে।তৃণমূলের যুক্তি, ওই সাংসদরা একটি নির্দিষ্ট দলের প্রতীকে ভোটে জিতেছেন। পরে অন্য একটি রাজনৈতিক দল তৈরি করা হলে তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হওয়া উচিত।
এদিকে, বাদল অধিবেশন শেষ হওয়ার পর সংসদে ২০ জন এনসিপিআই সাংসদের জন্য আলাদা করে পরিবর্তিত আসন বরাদ্দ করা হয়েছে। কিন্তু দলত্যাগ বিরোধী আইন নিয়ে স্পিকারের সিদ্ধান্ত এখনও আসেনি।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে নবান্নে বড় বৈঠক, অনুদান নিয়ে কী সিদ্ধান্ত নতুন সরকারের?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন, এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য লোকসভার স্পিকারকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট (Supreme Court)। আজ সেই মামলারই শুনানি। ফলে ২০ জন এনসিপিআই সাংসদের ভবিষ্যৎ নিয়ে শীর্ষ আদালত কী বলে, এখন সেদিকেই নজর।













