‘ওনার প্রতি যেটুকু শ্রদ্ধা ছিল চলে গিয়েছে’! মমতাকে নিশানা করে বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী

Published on:

Published on:

Sharadwat Mukherjee slams Mamata Banerjee

বাংলা হান্ট ডেস্কঃ ইন্ডি জোটের কর্মসূচির পাল্টা গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও কর্মসূচি শুরু করেছে বিজেপি। সোমবার বিকেলে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অবধি মিছিল করেছে রাজ্যের গেরুয়া শিবির। সেই মিছিল থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। তাঁর দাবি, সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি মমতা যে ভাষা প্রয়োগ করেছেন তারপর তাঁর প্রতি আর কোনও শ্রদ্ধা নেই।

মমতাকে নিশানা স্বাস্থ্যমন্ত্রীর | (Sharadwat Mukherjee)

মিছিলে হাঁটতে হাঁটতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, সাধারণ মানুষ ও জনগণের প্রতি যে ভাষা ব্যবহার করছেন তা ভয়ঙ্কর। আমি নিজের ক্ষুদ্র রাজনৈতিক জীবনে প্রথম দেখলাম রাজ্যের একজন বরিষ্ঠ প্রাক্তন মুখ্যমন্ত্রী গালিগালাজ করছেন।“

Sharadwat Mukherjee

এরপরেই শারদ্বত জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আর কোনও শ্রদ্ধা নেই। তিনি বলেন, “সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি উনি যে ভাষা প্রয়োগ করেছেন, এরপর ওনার প্রতি আমার যেটুকু শ্রদ্ধা ছিল সেটাও চলে গিয়েছে। আর কোনও শ্রদ্ধা নেই।“

আরও পড়ুনঃ নভেম্বরে মিলবে অন্নপূর্ণা যোজনার ডাবল কিস্তি? কারা ৬ হাজার টাকা পেতে পারেন জানুন

এরপর একযোগে বাম, মমতা তৃণমূল ও কংগ্রেসকে নিশানা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গান্ধী, বেবি ও আন্টি’কে উত্তর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। মন্ত্রীর কথায়, “আমরা সংবিধানের ব্রত নিয়েছি। সত্যমেব জয়তে ব্রতে ব্রতী। সেই কারণে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ও বামেদের উত্তর দিচ্ছি। এখন তো গান্ধী, বেবি আর আন্টির পরিবার চলার চেষ্টা চলছে। সেই পরিবারবর্গকে বিজেপি উত্তর দিচ্ছে। আজ ইন্ডি জোটকে সারা ভারত জবাব দিচ্ছে।“

এদিন রাজ্যে এসআইআরের প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করেন শারদ্বত। তিনি বলেন, “এসআইআর প্রয়োজনীয় ছিল বলেই আজ রাজ্যে ভয় আউট ভরসা ইন হয়েছে। এসআইআরের জন্যই অন্যান্য দেশ থেকে রাজ্যে আসা লোকেরা কেউ কেউ স্বেচ্ছায় দেশ ছেড়েছেন, কাউকে এসআইআরের মাধ্যমে তাড়ানো হয়েছে। এই বেরনো ও তাড়ানোর জন্যই আজ অনুপ্রবেশকারীদের হাত থেকে বাংলা ও বাঙালি মুক্ত হয়েছে। এর থেকে ভালো জিনিস হয় না।“

স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান, সব রাজ্যে এসআইআর হয়েছে। এর আগেও এই প্রক্রিয়া হয়েছে। তাই কটাক্ষ করার কোনও জায়গা নেই। বৈজ্ঞানিকভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।