বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাস পড়তেই ফের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অপেক্ষা শুরু হয়েছে। এই মাসে কত তারিখে টাকা ঢুকবে এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। আবার এমনও অনেকে আছেন যারা এখনও একটিও কিস্তি পাননি। তাঁদের প্রশ্ন, এই মাসে কি একসঙ্গে দু’মাসের টাকা পাওয়া যাবে? অ্যাকাউন্টে ৬ হাজার টাকা ঢুকবে কিনা সেই নিয়ে সামনে এসেছে বড় আপডেট।
নভেম্বরে অন্নপূর্ণা যোজনায় ডাবল কিস্তি? | (Annapurna Yojana)
অক্টোবর মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৬৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনা দিয়েছিল রাজ্য সরকার। তবে এখনও এমন অনেকে আছেন, যারা যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাননি। এখনও প্রথম কিস্তির অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা।

এদিকে যারা আগের মাসে টাকা পাননি, তাঁদের অনেকেরই প্রশ্ন, নভেম্বর মাসে কি একসঙ্গে ৬ হাজার টাকা পাওয়া যাবে? এক্ষেত্রে জানিয়ে রাখি, এখনও অবধি অন্নপূর্ণা যোজনার বকেয়া কিস্তির টাকা একসঙ্গে দেওয়ার বিষয়ে কোনও নির্দিষ্ট সরকারি ঘোষণা সামনে আসেনি। ফলে এই মাসে ডাবল কিস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। এখনও যাদের আবেদনের ভেরিফিকেশন হয়নি, তাঁদের টাকা পেতে আরও কিছুটা সময় লাগতে পারে।
আরও পড়ুনঃ নিজেকে বাঁচাতে পুরনো পরিচয়কেই ঢাল! পুলিশি জেরায় বড় দাবি ইন্দ্রনীল সেনের
অন্যদিকে এখনও যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেননি তাঁদের ফের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। আগামী ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে তিনদিনের জনকল্যাণ শিবির আয়োজিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা সহ নানা সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করা যাবে।
এখনও অবধি টাকা না পাওয়া আবেদনকারীরা নভেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা পাবেন কিনা তা জানতে একবার স্ট্যাটাস চেক করতে পারেন। প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ -এ গিয়ে স্ট্যাটাস দেখে আন্দাজ করা যাবে এই মাসে আদৌ টাকা আসবে কিনা।
ভেরিফিকেশনের পর স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখালে, এই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসতে পারে। তবে এখনও যাদের আবেদন ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে, তাঁদের টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে।












