জোড়া নিম্নচাপে তুমুল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! ২৪ ঘণ্টা সতর্কতা জারি জেলায় জেলায়: আবহাওয়ার খবর

Published on:

Published on:

Weather Update
Follow

বাংলাহান্ট ডেস্ক: সাগরে নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের রয়েছে জোড়া নিম্নচাপ। আবার সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। এই দুইয়ের জোড়া ফলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আজ মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি উপকূলের দুই জেলা- পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকে বৃষ্টি চলছে একাধিক জায়গায়। বিকেলের পর বৃষ্টির দাপট বাড়তে পারে। শহর কলকাতাও আজ দিনভর ভিজবে বলে পূর্বাভাস রয়েছে।

এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনভর।

south bengal weather(240)

বুধবার থেকে আর সেভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। গত দু’দিনে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কম রয়েছে। তবে ঝড়-জলের পালা চলে গেলে আগামী সপ্তাহে তাপমাত্রা ফের বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দোসর হতে পারে আদ্রতাজনিত অস্বস্তি।

south bengal weather(249)

আরও পড়ুন: DA চর্চার মাঝেই বোনাস নিয়ে সুখবর! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল-বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। এছাড়া কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।