বৃষ্টির বাড়তি দাপট! শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার খবর

Published on:

Published on:

West Bengal weather rain South Bengal weather Kolkata North Bengal weather update 13th August
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতাতেও (Kolkata Weather Update) শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিশেষ করে দুপুরের পর বৃষ্টির দাপট বাড়তে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) শনিবার বৃষ্টির পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দু’জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

south bengal weather(256)

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২৯ অগাস্ট, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি

অর্থাৎ শনিবার কলকাতা-সহ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আর উত্তরবঙ্গেও কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।