বাংলাহান্ট ডেস্ক : নিছক ভ্রমণ ছাড়াও বিভিন্ন কারণে ট্রেনে উঠতে হয়। তবে সবসময় যে নিশ্চিত টিকিট পাওয়া যায় তার কোনও মানে নেই। ভারতীয় রেলের (Indian Railways) নিয়মানুযায়ী, বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। তবে কিছু আইনি পদ্ধতি আছে যাতে জরিমানা থেকে বাঁচা যায়।
বিনা টিকিটে ট্রেনে (Indian Railways) উঠলে কী করণীয়
রেলের আইন অনুযায়ী, কোনও যাত্রী হঠাৎ করে সফর করতে বাধ্য হলে তিনি যদি কনফার্ম টিকিট কাটার সময় না পান তবে সেক্ষেত্রে জরিমানা থেকে বাঁচার একাধিক উপায় আছে। যাত্রীর কাছে যদি বৈধ সংরক্ষিত টিকিট বা টিটিইর দেওয়া রসিদ না থাকে তবে টিকিট বিহীন যাত্রী হিসেবে গণ্য করা হতে পারে। তবে রেলের আইন অনুযায়ী পড়তে হতে পারে জরিমানার মুখে। এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

বিনা টিকিটে উঠলে কী করবেন: রেলের নিয়ম অনুযায়ী, টিকিট কনফার্ম না থাকলে প্রথমে একটি আনরিজার্ভড টিকিট কাটুন। এরপর ট্রেনে উঠে টিটিইর সঙ্গে যোগাযোগ করে ফাঁকা আসন থাকলে নিয়ম মেনে ভাড়া ও অতিরিক্ত চার্জ পরিশোধ করতে হবে। টিটিইর থেকে এরপর রসিদ সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন : ইউপিআই আইডির প্রয়োজন নেই আর, এল নতুন আপডেট, ইউপিআই নম্বর দিয়েই হবে পেমেন্ট
এই নিয়ম মেনে চলুন: ট্রেনে (Indian Railways) ওঠার আগেই কেটে রাখুন প্ল্যাটফর্ম। এটা বাধ্যতামূলক। যাত্রী কোন স্টেশন থেকে উঠেছেন তা প্রমাণ করে এই প্ল্যাটফর্ম টিকিট। এই টিকিটটি টিটিইকে দেখালে তিনিই ট্রেনে ওঠার স্টেশন থেকে গন্তব্য স্টেশন পর্যন্ত টিকিট কেটে দেবেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।
আরও পড়ুন : সপ্তাহান্তে ফের ট্রাফিক ব্লক, টানা ৭ ঘন্টার জন্য বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
নির্ধারিত ভাড়ার পাশাপাশি রেলের আইন অনুযায়ী পেনাল্টি ফি দিয়ে তৈরি করতে হবে নতুন টিকিট। কোনও সিট ফাঁকা থাকলে তবেই টিটিই যাত্রীকে সেই আসন বরাদ্দ করবেন। রেলের সঠিক নিয়ম মেনে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিজে থেকে উদ্যোগ নিলে আইনত বিনা টিকিটেও যাত্রা করা যায়।













