ইউপিআই আইডির প্রয়োজন নেই আর, এল নতুন আপডেট, ইউপিআই নম্বর দিয়েই হবে পেমেন্ট

Published on:

Published on:

This new feature is coming soon on Unified Payments Interface to curb online fraud.
Follow

বাংলাহান্ট ডেস্ক : ক্যাশলেস ট্রানজ্যাকশনের যুগে অনলাইন পেমেন্টেই অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। সোনাদানা থেকে মাসকাবারি জিনিস, ইউপিআই (UPI) দিয়েই বেশিরভাগ পেমেন্ট সেরে ফেলা হচ্ছে। এই রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গেই টাকা পাঠানো যায়। এবার এই পেমেন্ট ব্যবস্থায় আসছে এক বড় পরিবর্তন।

ইউপিআই পেমেন্টে (UPI) আসছে বড় আপডেট

আগে ইউপিআই এর লেনদেনের জন্য ইউপিআই আইডি, কিউআর কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের প্রয়োজন হত। তবে এখন আর অত ঝঞ্ঝাটের দরকারই নেই। গ্রাহকদের সুবিধার্থে এবার বদলে যাচ্ছে এই নিয়ম। ইউপিআই নম্বর দিয়েই এবার থেকে করা যাবে পেমেন্ট।

UPI payment can now be done by upi number

কী এই ইউপিআই নম্বর: ইউপিআই নম্বর হল একটি ৮ থেকে ৯ সংখ্যা বিশিষ্ট বিশেষ নম্বর। কিংবা ব্যবহারকারীর মোবাইল নম্বর যা যুক্ত থাকে ইউপিআই আইডির সঙ্গে। ইউপিআই আইডির জায়গায় এই বিশেষ নম্বরটি বসিয়ে দিলেই টাকা লেনদেন করা যাবে। যেকোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করেই এর মাধ্যমে টাকা লেনদেন করা যাবে। কিন্তু কীভাবে তৈরি করবেন ইউপিআই নম্বর (UPI)?

আরও পড়ুন : রাখির উৎসবে ভাইয়ের পাতে দিন মৌরি চিংড়ি, স্বাদে গন্ধে অতুলনীয়, রইল রেসিপি

কীভাবে বানাবেন নম্বর: এর জন্য ফোনে থাকা যেকোনো পেমেন্ট অ্যাপ খুলুন। এরপর প্রোফাইল/সেটিংস অপশনে গিয়ে অপশন নির্বাচন করুন। এখানে পছন্দ মতো ৮-৯ সংখ্যার নম্বর দিন। এরপর কনফার্ম করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ইউপিআই আইডির সঙ্গে যুক্ত হয়ে যাবে এই নম্বর।

আরও পড়ুন : পশুপাখিকে খাওয়ানোতেও নিষেধাজ্ঞা, নয়া নিয়ম রেলের, আরও বাড়ল জরিমানার অঙ্ক

চাইলে ডিলিটও করতে পারেন এই নম্বর। এর জন্য ইউপিআই অ্যাপ খুলে অপশনে গিয়ে যে নম্বরটি মুছতে চান সেটি বেছে নিন। এরপর ডিলিট বা ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করলেই নম্বর ডিলিট হয়ে যাবে। ইউপিআই আইডির থেকে এই বিশেষ সংখ্যা মনে রাখা সুবিধাজনক। পাশাপাশি এতে গোপনীয়তাও বজায় থাকে।