বাংলাহান্ট ডেস্ক : এবার অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে ভারতীয় রেলের নিয়ম কানুন। যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু নিয়ম বানিয়েছে রেল (Indian Railways)। ট্রেন, প্ল্যাটফর্ম পরিস্কার পরিচ্ছন্ন রাখতে, যাত্রীদের নিরাপত্তার খাতিরে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে রেলের, যা মেনে চলা জরুরি। নিয়ম বিরুদ্ধ কাজ করলে এবার সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রেল।
নতুন সংশোধনী প্রকাশ রেলের (Indian Railways)
গত ২৪ অগাস্ট রেল মন্ত্রকের তরফে একটি বিশেষ সংশোধনী কার্যকর করা হয়েছে। এই নতুন সংশোধনী অনুযায়ী, ২০১২ সালে যে নিয়ম তৈরি হয়েছিল সেই নিয়ম বদলানো হল। আগে নির্ধারণ করা সর্বোচ্চ ৫০০ টাকার বদলে জরিমানার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা।

কী বলছে নতুন নিয়ম: নতুন সংশোধনী অনুযায়ী, কেউ যদি ঘটনাস্থলে ১০০০ টাকা জরিমানা দিতে অস্বীকার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আদালত সেক্ষেত্রে অভিযুক্তের উপরে সর্বোচ্চ ২০০০ টাকা জরিমানা (Indian Railways) করতে পারে। পরিস্কার পরিচ্ছন্নতার দিকেও দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : এই কাজ না করলেই কাটা যাবে কানেকশন, এলপিজি সিলিন্ডার নিয়ে বড় আপডেট
কড়া হয়েছে নিষেধাজ্ঞা: নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া অন্য কোথাও আবর্জনা ফেললেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। যেখানে সেখানে পান গুটখার পিক, থুতু ফেলা, প্রকাশ্যে মল মূত্র ত্যাগ করা, বাথরুম ছাড়া খোলা জায়গায় স্নান বা খোলা জায়গায় রান্না করা, গাড়ি ধোওয়া, জামাকাপড় কাচা বা বাসন মাজা, বিনা অনুমতিতে মালপত্র মজুত রাখা, এমনকি পশুপাখিকে খাবার খাওয়ানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন : রাখির উৎসবে ভাইয়ের পাতে দিন মৌরি চিংড়ি, স্বাদে গন্ধে অতুলনীয়, রইল রেসিপি
এছাড়াও স্পষ্ট বলা হয়েছে, রেলের সম্পত্তি নষ্ট করা বা বিকৃত করা যাবে না। ট্রেনের বগি বা রেল চত্বরের কোনও অংশে অনুমতি ছাড়া পোস্টার মারা, দেওয়াল লিখন থেকে ছবি আঁকাও নিষিদ্ধ। হকারদের দোকানেও ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।













