বাংলাহান্ট ডেস্ক : বাঙালির যেকোনো শুভ অনুষ্ঠানে মাছ অনিবার্য। মাছ ছাড়া বাঙালির ভূরিভোজ যেন সম্পূর্ণই হয় না। আর এক্ষেত্রে ইলিশ, চিংড়ি, ভেটকির মতো মাছের মর্যাদাই আলাদা। এবার রাখির সঙ্গে লম্বা উইকেন্ড পড়েছে। এই উপলক্ষে বাড়িতে ভূরিভোজের আয়োজন করলে সেখানে রাখতেই পারেন মৌরি চিংড়ি (Recipe)।
চিংড়ির এক ভিন্ন স্বাদের রেসিপি (Recipe)
মালাইকারি, ভাপা বা ঝাল- চিংড়ি দিয়ে রেসিপি তো হয় নানান রকমের। তবে এবার রাখিতে অন্য রকম কিছু বানাতে চাইলে স্বাদ বদল করুন মৌরি চিংড়ির সঙ্গে। কীভাবে বানাবেন রইল রেসিপি-

মাঝারি সাইজের চিংড়ি- ৫০০ গ্রাম
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
আদা রসুন কাঁচালঙ্কা বাটা- ১ চা চামচ
মৌরি- ২ টেবিল চামচ
গোলমরিচ- ১ টেবিল চামচ
টক দই- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা- ৫-৬ টি
হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ
ঘি- ১ চা চামচ
আরও পড়ুন : নাচে-গানে জমজমাট সন্ধ্যা, বাংলাহান্ট ‘GEN Z FEST’-এ আসর মাতাবেন কারা?
মৌরি চিংড়ির প্রণালী: প্রথমেই চিংড়ির খোসা ছাড়িয়ে পরিস্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে ভেজে নিন মাছগুলি। অন্য একটি কড়াইতে শুকনো খোলায় মৌরি আর গোলমরিচ (Recipe) খানিক নাড়াচাড়া করে গুঁড়ো করে নিন। এবার কড়াইতে চিংড়ি ভাজার তেলেই দিয়ে দিন ঘি।
আরও পড়ুন : এই কাজ না করলেই কাটা যাবে কানেকশন, এলপিজি সিলিন্ডার নিয়ে বড় আপডেট
কড়াইতে এবার দিন পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচালঙ্কা বাটা, হলুদ আর নুন। ভালো করে কষিয়ে দিয়ে দিন মৌরি আর গোলমরিচ গুঁড়ো। কষাতে কষাতে তেল ছাড়লেই দিয়ে দিন ফেটানো টক দই। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিন ভেজে রাখা চিংড়ি আর কাঁচালঙ্কা। আবারও ভালো করে কষিয়ে সামান্য গরম জল। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। এরপর ফের মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন মৌরি চিংড়ি।













