নাচে-গানে জমজমাট সন্ধ্যা, বাংলাহান্ট ‘GEN Z FEST’-এ আসর মাতাবেন কারা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গত ৮ বছর ধরে বাংলার, বাঙালির খবর পরিবেশন করেছে বাংলাহান্ট (Banglahunt GEN Z FEST)। অত্যন্ত কঠিন সময়েও স্রোতের বিপরীতে হেঁটে সত্যকে ‘সত্য’ আর মিথ্যাকে ‘মিথ্যা’ বলে তুলে ধরেছে বাংলাহান্ট। পক্ষপাতহীন, নির্ভীক সাংবাদিকতার ৮ টি বছর অতিক্রম করে নবম বর্ষে পা রেখেছে আমাদের গর্বের বাংলাহান্ট। ডিজিটাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে দাঁড়িয়ে এবার এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছি আমরা। সফর শুরু হতে চলেছে ‘BANGLAHUNT TV’র। আর এই নতুন পথচলা শুরুর উদযাপনে বাংলাহান্ট আয়োজন করেছে গ্র্যান্ড ‘GEN Z FEST’ এর।

‘BANGLAHUNT TV’র গ্র্যান্ড লঞ্চে ‘GEN Z FEST’ (Banglahunt GEN Z FEST)

আগামী ১ লা সেপ্টেম্বর, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলাহান্টের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘GEN Z FEST’। ‘BANGLAHUNT TV’র গ্র্যান্ড লঞ্চে শহর কলকাতা সাক্ষী থাকবে এক উৎসবমুখর সঙ্গীত সন্ধ্যার। সঙ্গীত থেকে চলচ্চিত্র জগৎ, রাজনৈতিক জগতের তাবড় ব্যক্তিত্বদের চাঁদের হাট বসতে চলেছে নেতাজি ইন্ডোরে। কে কে থাকছেন?

Banglahunt tv grand launch on Banglahunt GEN Z FEST

কারা আসর মাতাবেন: GEN Z FEST এর (Banglahunt GEN Z FEST) সন্ধ্যা আলোকিত হতে চলেছে নাচ-গান-আড্ডায়। মুখ্য অতিথি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। থাকছেন সঙ্গীত জগতের রথী মহারথীরা। সৌরেন্দ্র-সৌম্যজিৎ, অনিন্দ্য বোস (শহর), অনিন্দ্য চট্টোপাধ্যায় (চন্দ্রবিন্দু), সিধু (ক্যাকটাস), শিলাজিৎ মজুমদার, তন্ময় কর, পৌষালি বন্দ্যোপাধ্যায়- তালিকাটা লম্বা।

আরও পড়ুন : এবার একসঙ্গে কাটা যাবে ১ লক্ষ টিকিট! সিস্টেমে আমূল বদল আনছে IRCTC

অতিথি তালিকায় চমক: এখানেই শেষ নয়। অভিনয় থেকে রাজনীতি, চিকিৎসক থেকে আইনজীবী সমাজের সব স্তরের মানুষের উপস্থিতি এই সন্ধ্যার জৌলুস যে আরও বাড়িয়ে তুলবে তাতে কোনও সন্দেহই নেই।

আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রী ধরা পড়লেই কড়া ব্যবস্থা, শুধুমাত্র জুলাই মাসেই ১১ কোটি টাকা আয় রেলের

ডিজিটাল সাংবাদিকতায় এক দশক পূর্ণ করার দিকে এগিয়ে চলেছে বাংলাহান্ট। এবার এই পথচলায় জুড়তে চলেছে আরও এক নতুন দিক। ‘BANGLAHUNT TV’র মাধ্যমে পাঠকদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়াই আমাদের লক্ষ্য।