Durga Puja 2026 Live Updates

পুজোয় শহরে বন্ধ টোটো, ৩ জায়গায় ড্রপ গেট, বড় উদ্যোগ পুলিশ প্রশাসনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো (Durga Puja 2026) মানেই রাস্তায়, মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই সময় দর্শনার্থীরা যাতে নিরাপদে সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারেন তার জন্য ময়নাগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। পুলিশের বুথের পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর।

তিন জায়গায় ড্রপ গেট (Durga Puja 2026) করা হয়েছে

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিডিও অফিস মোড়, দারিভিজা মোড় এবং অসম মোড়ে তিনটি ড্রপ গেট করা হয়েছে। পুজোর দিনগুলিতে যাতে শহরে বড় গাড়ি প্রবেশ করতে না পারে তা দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও ৬ টি নো এন্ট্রি পয়েন্ট নির্দিষ্ট করা হয়েছে।

Toto service will not be available during Durga Puja 2026

বন্ধ থাকবে টোটো: জানা গিয়েছে, ভিআইপি মোড় হাসপাতালপাড়া, বিবেকানন্দপল্লি, শ্মশানঘাট, সুভাষনগর স্কুল মোড়, সিনেমা হল মোড়, স্টেশন মোড়ে নো এন্ট্রি পয়েন্ট করা হয়েছে। টোটো দৌরাত্ম্য কমাতে বিকেল ৪ টের পর থেকে শহরে টোটো বন্ধ থাকবে বলে মাইকিং করা হয়েছে প্রশাসনের (Durga Puja 2026) তরফে।

আরও পড়ুন : সকালেই শেষ অষ্টমী, কখন হবে অঞ্জলি? জানুন সঠিক সময়

কী জানাল পুলিশ: ময়নাগুড়ি থানার আইসি বলেন, ময়নাগুড়ির বড় পুজো মণ্ডপগুলিতে গাইড ম্যাপ ঝুলিয়ে দেওয়া হবে। দর্শনার্থীদের জন্যও গাইড ম্যাপ বিলি করা হবে বলে খবর। এতে দর্শনার্থীরা কোথায় কোন মণ্ডপ হচ্ছে তা জানতে পারবেন।

আরও পড়ুন : বাগবাজার থেকে হাতিবাগান, একদিনেই ঘুরুন উত্তরের নামী পুজোগুলি, রইল রুট ম্যাপ

আরও জানানো হয়েছে, রাতে যতক্ষণ পর্যন্ত ভিড় থাকবে ততক্ষণ টোটো চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স চৌপথি ছাড়াও আরও এক জায়গায় রাখা হবে।