Durga Puja 2026 Live Updates

বাগবাজার থেকে হাতিবাগান, একদিনেই ঘুরুন উত্তরের নামী পুজোগুলি, রইল রুট ম্যাপ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কাল বাদে পরশু ষষ্ঠী। অফিস ছুটি না পড়লেও পুজোয় (Durga Puja 2026) ঘোরাঘুরির প্ল্যান ইতিমধ্যেই ‘সর্টেড’ অনেকের। পুজোর চারদিন উত্তর থেকে দক্ষিণ চষে ফেলেন অনেকেই। কিন্তু দক্ষিণ কলকাতার পুজোগুলির রুট ম্যাপ সহজে বানানো গেলেও, উত্তরের পুজোগুলি নিয়ে অনেকেই পড়েন সমস্যায়।

বাগবাজার থেকে শুরু করুন উত্তরের পুজো (Durga Puja 2026) পরিক্রমা

আপনি যদি একদিনে সাবেকি, নামী থিমপুজো সব কভার করতে চান তাহলে শুরু করুন বাগবাজার থেকে। বহু বছরের পুরনো সাবেকি এই পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। বাগবাজার ঘুরে মায়ের মুখ দর্শন করে এগোন কুমোরটুলির দিকে। কুমোরটুলি পার্ক প্রতি বছরই অপূর্ব শিল্পের নিদর্শন ফুটিয়ে তোলে তাদের থিম এবং মাতৃপ্রতিমার মধ্যে দিয়ে।

Durga Puja 2026 north Kolkata route map

কীভাবে পরপর দেখবেন ঠাকুর: কুমোরটুলি থেকে এবার চলুন আহিরীটোলার উদ্দেশ্যে। আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো শহরের নামী পুজোগুলির মধ্যে অন্যতম। এরপরের গন্তব্য শোভাবাজার-বেনিয়াটোলা। শোভাবাজার রাজবাড়ির দুই তরফের পুজো দেখে বেনিয়াটোলার থিমের পুজো দেখে যদি হাতে সময় থাকে দেখতে পারেন শিকদারবাগানের পুজো।

আরও পড়ুন : ভিড় সামলাতে তৎপর রেল, দক্ষিণ ভারত থেকে সাঁতরাগাছি স্পেশ্যাল ট্রেনের ঘোষণা

কী কী ঠাকুর দেখবেন: এবার এগোন হাতিবাগানের দিকে। এখানে রয়েছে একাধিক নামীদামী পুজো (Durga Puja 2026)। সবশেষে হাতিবাগান সর্বজনীন দেখে বাড়ি ফেরার পালা। এখান থেকে কিছুটা হাঁটলেই পড়বে শ্যামবাজার মেট্রো স্টেশন। চাইলে এখান থেকেই মেট্রো বা বাস ধরে বাড়ি ফিরতে পারেন। কিংবা হাতে সময় এবং পায়ে জোর থাকলে শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে দেখে নিন ফ্রেন্ডস ইউনিয়ন, জগৎ মুখার্জি পার্কের পুজো।

আরও পড়ুন : সকালেই শেষ অষ্টমী, কখন হবে অঞ্জলি? জানুন সঠিক সময়

এছাড়াও দেখতে পারেন কাঁকুড়গাছি যুবকবৃন্দ, গৌরীবাড়ি সর্বজনীন, তেলেঙ্গাবাগান এবং চালতাবাগানের পুজো। শ্যামবাজার মেট্রো থেকে চালতাবাগানের দিকে যেতেও বহু পুজো পড়বে। পরপর দেখে নিতে পারবেন টালা পার্ক, নতুন পল্লী প্রদীপ সঙ্ঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।