ধেয়ে আসছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কবে কাটবে দুর্যোগ?

Published on:

Published on:

south bengal weather(257)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। গতকালই বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। এবার তা শক্তি বাড়িয়ে তা উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আপাতত। কোথাও ভারী কোথাও হালকা কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতেও। নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিও হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যার কারণে কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

এদিন ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও। সেই সঙ্গে এই সব জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-র দু’এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলাগুলিতে।

এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানেও। আগামীকাল সোমবারও একই পূর্বাভাস থাকবে এই জেলাগুলির জন্য। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবারের পর থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে। ফের তাপমাত্রা বাড়তে পারে।

south bengal weather(251)

আরও পড়ুন: বদলে গেল বহু বছরের পুরোনো নিয়ম! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল ও পরশু ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। বুধবারও কিছু কিছু অংশে বৃষ্টি চলবে। এছাড়া কোচবিহার সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।