বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবারই ভিজবে বাংলা! কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

Published on:

Published on:

south bengal weather(249)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির দাপট। হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়াও হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather)অন্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। কলকাতা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে দিনের বেশিরভাগ সময়ই আকাশ মেঘে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে।

south bengal weather(256)

আরও পড়ুনঃ

সোমবার তাই রাজ্যের বেশিরভাগ জায়গাতেই ছাতা সঙ্গে রাখাই ভালো। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং কলকাতায় বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা রয়েছে।