বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছিল। অবশেষে তাতে ইতি টেনে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি এক সরকারি প্রকল্প (Government Scheme) সম্বন্ধে তিনি জানান, পোর্টালে আর কোনও সমস্যা নেই। ইতিমধ্যেই সব টাকা পেমেন্টও হয়ে গিয়েছে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।
কোন প্রকল্প নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী? | (Suvendu Adhikari)
সম্প্রতি কাঁথি সাংগঠনিক জেলার পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা করেন তিনি। অভিযোগ উঠেছিল, পূর্ব মেদিনীপুরের স্কুলগুলিতে মিড ডে মিল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বিগত তিন থেকে চার মাস ধরে জেলার বিদ্যালয়গুলি মিড ডে মিলের টাকা পাচ্ছে না, সেই কারণে সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য প্রশাসনে বিরাট রদবদল! একসঙ্গে ৮ আমলার পদোন্নতি, কে কে প্রোমোশন পেলেন?
এই অভিযোগ শোনার পর তা নস্যাৎ করে দেন শুভেন্দু নিজে। তিনি জানান, এই অভিযোগ সত্য নয়। ইতিমধ্যেই মিড ডে মিল পোর্টালের সমস্যা মিটে গিয়েছে। সরকারের তরফে সব টাকাও পেমেন্ট করা হয়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “মিড ডে মিলের জন্য একসঙ্গে চার মাসের সম্পূর্ণ টাকা ও রাঁধুনিদের টাকা সবেরই পেমেন্ট হয়ে গিয়েছে।“ চারদিন আগেই সবাই টাকা পেয়ে গিয়েছেন বলে জানান তিনি।

মিড ডে মিল নিয়ে এই ঘোষণার পর সোমবার অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় বার্তা দেন শুভেন্দু। নন্দীগ্রামের সভায় তিনি যে বক্তব্য রাখেন, তা থেকে পরিষ্কার, বর্তমানে যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের পাশাপাশি আবেদন করে এখনও টাকা না পাওয়া যোগ্য মহিলাদেরও ধাপে ধাপে এই আর্থিক সহায়তার অধীন নিয়ে আসা হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলেই তাঁদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠানো হবে বলে জানানো হয়েছে। তাঁর এই ঘোষণার পর এখনও টাকা না পাওয়া আবেদনকারীদের চিন্তা কিছুটা হলেও কমেছে।













