৪৭০০ কোটির মেগা পরিকল্পনা! হাওড়া-বালির জলযন্ত্রণা মেটাতে এবার বড় পদক্ষেপ

Published on:

Published on:

Howrah Development Project 4700 Crore Mega Plan to Transform Howrah and Bally
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্ষা এলেই জল জমে নাজেহাল হতে হয় হাওড়া ও বালির বহু এলাকার বাসিন্দাদের। রাস্তা, নিকাশি থেকে শুরু করে নিচু এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের। এবার সেই সমস্যা স্থায়ীভাবে মেটাতে বড়সড় পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা (Howrah Development Project) নিয়েছে রাজ্য সরকার। হাওড়া ও বালিতে মোট প্রায় ৪৭০০ কোটি টাকার কাজ হবে। দু’দফায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Howrah Development Project : পুজোর আগেই শুরু প্রাথমিক কাজ

হাওড়া পুরনিগম সূত্রে খবর, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই প্রথম দফার কাজ (Howrah Development Project) শুরু হওয়ার কথা। এই পর্যায়ে প্রায় ৪৭০ কোটি টাকা খরচ করা হবে। ইতিমধ্যেই হাওড়া পুরনিগম এবং হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের ইঞ্জিনিয়াররা মিলে প্রাথমিক পরিকল্পনা তৈরি করেছেন।

প্রথম দফায় মূলত জরুরি কাজগুলিতে জোর দেওয়া হবে। রাস্তার গর্ত মেরামত, খারাপ রাস্তা সারাই, নিচু এলাকার রাস্তা উঁচু করা এবং ড্রেন পরিষ্কারের মতো কাজ করা হবে। লক্ষ্য, পুজোর আগেই প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করা। এরপর আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় দফার বড় কাজ। এই পর্যায়ের কাজ চলবে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলে হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে।

দ্বিতীয় দফায় হবে স্থায়ী সমাধানের কাজ

দ্বিতীয় দফায় হাওড়া ও বালির জল জমার সমস্যা স্থায়ীভাবে মেটানোর দিকে নজর দেওয়া হবে। রাস্তা আরও চওড়া করার পাশাপাশি নিকাশি ব্যবস্থারও বড় পরিবর্তন করা হবে। তৈরি হবে আধুনিক নিকাশি পরিকাঠামো। হাওড়ার জমা জল যাতে একাধিক সংশোধনাগারের মাধ্যমে হুগলি নদীতে বের করে দেওয়া যায়, সেই ব্যবস্থাও করা হবে বলে সূত্রের খবর। এই কাজের জন্য শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা IIEST-এর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।

Agnimitra Paul makes big announcement to change the face of Howrah

আরও পড়ুনঃ ‘এমন ছবি পোস্ট করবেন কেন?’ শ্রীলেখার কার্টুন-কাণ্ডে কী বলল হাই কোর্ট?

IIEST-এর বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে বিস্তারিত পরিকল্পনা তৈরি করবেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা KMDA-র ইঞ্জিনিয়ররা। সেই পরিকল্পনা অনুযায়ীই পরবর্তী সময়ে হাওড়া ও বালিতে দীর্ঘমেয়াদি উন্নয়নের কাজ (Howrah Development Project) এগিয়ে নিয়ে যাওয়া হবে।