বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি। এদিন তালের তৈরি নানান ভোগ দেওয়া হয় নাড়ুগোপালকে। বিশেষ করে এই সময়টা তালের মরশুম। তাই গোপালের ভোগে থাকে তালের বড়া (Cooking Tips), তালের মালপোয়ার মতো পদ।
তালের তেতো ভাব (Cooking Tips) কাটাবেন কী করে?
এই সময়টা তাল পাকার মরশুম। তবে কিছু কিছু তাল যেমন খুব মিষ্টি হয়, তেমনই কিছু কিছু তালের ক্কাথ বের করার পর দেখা যায় তা তেতো হয়ে গিয়েছে। আর তাল তেতো হলেই তা দিয়ে বড়া, লুচি যাই বানানো হোক না কেন তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি যাতে না হয় তার জন্য কয়েকটি কৌশল মেনে চলুন।

জেনে রাখুন টোটকা: তাল ছেঁচে নেওয়ার পর মুখে দিয়ে দেখুন। যদি তেতো লাগে তবে শাঁসটা একটি পরিস্কার সুতির কাপড়ে ঢেলে গিঁট বেঁধে কোথাও থেকে ঝুলিয়ে দিন। এতে তালের রস থেকে জল বেরিয়ে তেতো ভাব কেটে যাবে। তালের ক্কাথ বের করে ফুটিয়েও নিতে পারেন। উপরের ফেনা ফেলে দিলে তেতো ভাবটা চলে যায়।
আরও পড়ুন : মাঝপথে গ্যাস শেষ হওয়ার ঝামেলা খতম, অনলাইনে আবেদন করুন LPG-র DBC-র জন্য
চুনেও দূর হয় তেতো ভাব: তালের আঁটি (Cooking Tips) চুন জলে ভিজিয়ে রেখেও দেখতে পারেন।জলের মধ্যে সামান্য চুন দিয়ে ঘন্টাখানেক তালের আঁটিগুলি ভিজিয়ে রেখে দিন। জল থেকে তুলে কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে নিংড়ে নিলেই হবে।
আরও পড়ুন : পূর্ববঙ্গের হারিয়ে যাওয়া মিষ্টি, এবার জন্মাষ্টমীর ভোগে থাকুক ক্ষীর নারকেলের চন্দ্রকান্তি
এছাড়া একটি গাছের পাতায় কয়েক ফোঁটা চুন দিয়ে তালের ক্কাথের মধ্যে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর পাতাটি তুলে ফেলে দিলেই কেটে যাবে তেতো ভাব।













