পূর্ববঙ্গের হারিয়ে যাওয়া মিষ্টি, এবার জন্মাষ্টমীর ভোগে থাকুক ক্ষীর নারকেলের চন্দ্রকান্তি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই আগামীকাল জন্মাষ্টমী। দেশজুড়ে বাড়ি বাড়ি উদযাপন হবে নাড়ুগোপালের জন্মতিথি। জন্মাষ্টমী উপলক্ষে অনেক দিন আগে থেকেই ভোগের (Recipe) প্রস্তুতি শুরু হয়ে যায়। তালের নানান পদ সহ বিভিন্ন মিষ্টিও তৈরি হয় ভোগের জন্য।

জন্মাষ্টমীর ভোগে (Recipe) এবার থাকুক ভিন্ন স্বাদ

মূলত তালের বড়া, তালের মালপোয়া, তালের লুচি বানানো হয়ে থাকে জন্মাষ্টমীর ভোগে। তবে এবার নাড়ুগোপালের ভোগে কিছু নতুনত্ব আনতে ফিরিয়ে আনতে পারেন পুরনো দিনের জনপ্রিয় মিষ্টি। দেখে নিন জন্মাষ্টমী স্পেশ্যাল ক্ষীর নারকেলের চন্দ্রকান্তির রেসিপি।

Janmastami special chandrakanti sweet recipe

ক্ষীর নারকেলের চন্দ্রকান্তির উপকরণ:

বিউলির ডাল বাটা- ১ কাপ

খোয়া ক্ষীর- ১ কাপ

কোরানো নারকেল- আধ কাপ

এলাচ গুঁড়ো

ঘি

চিনি

আরও পড়ুন : কাঁটার ভয়ে ইলিশ ছোঁবেন না? এই কৌশলে আর থাকবে না কাঁটার যন্ত্রণা

ক্ষীর নারকেলের চন্দ্রকান্তির প্রণালী: প্রথমেই জলে ভিজিয়ে রাখা বিউলির ডাল ভালো করে বেটে নিন। ডাল বাটার সঙ্গে খোয়া ক্ষীর, নারকেল কোরানো এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। এবার একটি থালায় ঘি মাখিয়ে মিশ্রণটি (Recipe) ঢেলে দিন। ১ সেমি পুরু করে সমান ভাবে বসিয়ে দিন।

আরও পড়ুন : মাঝপথে গ্যাস শেষ হওয়ার ঝামেলা খতম, অনলাইনে আবেদন করুন LPG-র DBC-র জন্য

মিশ্রণ কিছুটা শক্ত হলে বরফির আকারে কেটে নিন। এবার কড়াইতে ঘি গরম করে কম আঁচে বরফিগুলি ভেজে তুলে নিন। এবার চিনির ঘন সিরা বানিয়ে তাতে বরফিগুলি ডুবিয়ে দিলেই তৈরি ক্ষীর নারকেলের চন্দ্রকান্তি।