Durga Puja 2026 Live Updates

কাঁটার ভয়ে ইলিশ ছোঁবেন না? এই কৌশলে আর থাকবে না কাঁটার যন্ত্রণা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : স্বাদে গন্ধে মাছের রানি ইলিশ (Hilsa)। বর্ষার মরশুমে ইলিশের অপেক্ষাতেই থাকেন ভোজনরসিকরা। ইলিশের তেল, ভাজা ইলিশ দিয়েই একথালা ভাত সাবাড় হয়ে যায়। ইলিশের সর্ষে ঝাল, বেগুন বড়ি দিয়ে ইলিশ, ভাপা, পাতুরি- পদের কোনও অভাব নেই। কিন্তু পদের এত বাহার থাকতেও অনেকে ইলিশ এড়িয়েই চলেন, কাঁটার ভয়ে।

কাঁটার ভয়ে ইলিশ (Hilsa) থেকে দূরে

শুধুমাত্র কাঁটার ভয়েই অনেকে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত থেকে যান। তবে শুধুমাত্র এই একটি কারণে ইলিশের স্বাদ পাবেন না তা তো হতে পারে না। কিছু কৌশলে ইলিশ থেকে সহজেই কাঁটা আলাদা করা যায়। ইলিশ কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়া জরুরি। মাছ পরিস্কার থাকলে কাঁটা বাছা সহজ হয়ে যায়।

How to properly debone hilsa

এভাবে বেছে নিন কাঁটা: ইলিশের (Hilsa) পেটের দিকে ছোট কাঁটার পরিমাণ বেশি থাকে। হাত না দিয়ে বরং কাঁটাচামচ দিয়ে কাঁটা আলাদা করুন। মাছের নরম অংশ কাঁটা চামচ দিয়ে সরালে সহজেই সূক্ষ্ম কাঁটা চোখে পড়ে। মাছ কাটার সময় মাছের টুকরোটি লম্বালম্বি ভাগ করুন। মাঝখানের বড় কাঁটাটি আগে বেরিয়ে আসলে অন্য কাঁটাগুলি বাছা সহজ হবে।

আরও পড়ুন : নুনে পোড়া রান্নাও পারফেক্ট হবে এক চুটকিতে, শুধু জেনে রাখুন এই টিপস

কাঁটার চিন্তা থাকবে না: মাছের মাংসের উপরে আলতো করে চাপ দিলে কাঁটা বোঝা যাবে। সেগুলি একে একে বের করে নিন। মাছ ভাত মুখে দেওয়ার আগে কাঁটা বেছে নিন। এতে গলায় কাঁটা বিঁধে যাওয়ার আশঙ্কা কম থাকে।

আরও পড়ুন : বাংলার ৪ জেলায় ১০০০ ছুঁইছুঁই গ্যাসের দাম! ১৪ কেজির সিলিন্ডারের দর জেনে নিন

বড় কাঁটাটি বের করে নেওয়ার পর সূক্ষ্ম কাঁটাগুলি পরিস্কার টুইজার দিয়ে বেছে নিতে পারেন। এইভাবে ইলিশ মাছের ফিলেও তৈরি করা যায়।