বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্ত পরিবারের জ্বালানি ও গ্যাস ওতপ্রোতভাবে জড়িত থাকে। তাই নিয়মিত বাজার দরের দিকে বাড়তি নজর রাখতে হয় আমজনতাকে। তবে আন্তর্জাতিক বাজারে ক্রমাগত টানাপূরণের প্রভাবে গ্যাসের দামে হেরফের দেখা দিচ্ছে। পাশাপাশি প্রভাব পড়েছে দেশের খুচরো বাজারে। দেখে নিন সেপ্টেম্বরের শুরুতে এলপিজির নতুন রেট কত (LPG Cylinder)।
১৪ কেজি গ্যাসে ১০০০ পার রইল জেলার দাম (LPG Cylinder)
এক নজরে দেখে নিন জেলাভিত্তিকে বিভিন্ন জায়গায় এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কত রয়েছে সেপ্টেম্বর মাসে (LPG Cylinder)। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বীরভূমে। এই জেলায় ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৯.৫০ টাকা।

আরও পড়ুন: যোগ্য হয়েও অন্নপূর্ণার ৩০০০ টাকা মিস? সেপ্টেম্বরেও টাকা না পাওয়ার কারণ হতে পারে এই ৫ ভুল
পশ্চিম বর্ধমানে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৮১.৫০ টাকা। বাঁকুড়ায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৮০ টাকা, হুগলিতে ৯৭১ টাকা, হাওড়ায় ৯৬৯.৫০ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা।
মুর্শিদাবাদে ৯৮৬ টাকা, ঝাড়গ্রামে ৯৬০.৫০ টাকা, পুরুলিয়ায় ৯৯৭ টাকা। নদিয়ায় ৯৬৮.৫০ টাকা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৯৬৮ টাকা।
পশ্চিম মেদিনীপুরে রান্নার গ্যাসের দাম ৯৬১.৫০ টাকা, পূর্ব বর্ধমানে ৯৮১.৫০ টাকা। দক্ষিণবঙ্গের মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে কম পূর্ব মেদিনীপুরে, ৯৪৪ টাকা (LPG Cylinder)।













