বাংলাহান্ট ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকায় এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) অন্যতম। রোজকার রান্নার জন্য এলপিজি সিলিন্ডার অপরিহার্য। কিন্তু বাড়িতে একটিই সিলিন্ডার থাকলে মাঝেমধ্যেই বেশ ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে রান্নার মাঝে একটি সিলিন্ডারের গ্যাস হঠাৎ করেই ফুরিয়ে গেলে বড় বিপদে পড়তে হয়। গ্যাস সিলিন্ডার রিফিল না হওয়া পর্যন্ত রান্না খাওয়া শিকেয় তুলে রাখতে হয়। এই ঝামেলা এড়াতে ডবল বটল কানেকশন জনপ্রিয় হয়ে উঠছে ক্রমশ।
এলপিজি ডবল সিলিন্ডার (LPG Cylinder) বুক করুন এভাবে
একই ঠিকানায় একজন গ্রাহকের নামে দুটি সিলিন্ডার রাখা যায় ডবল বটল কানেকশনের মাধ্যমে। এক্ষেত্রে একটি গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় অন্যটি ভর্তি অবস্থায় রেখে দেওয়া হয়। একটি সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে অন্যটি কাজে লাগানো সম্ভব। প্রথমটি দিয়ে দেওয়া হয় রিফিলের জন্য। তখন অন্যটি দিয়েই কাজ করা হয়।

কী কী নথি লাগে: ইন্ডেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকে ভারত গ্যাসের মতো এলপিজি পরিষেবায় মেলে এই সুবিধা। ডবল বটল কানেকশন নেওয়ার জন্য অনলাইনেও আবেদন করা যায়। এর জন্য দরকার হতে পারে আধার কার্ড, গ্যাস বুকিংয়ের তথ্য, রেজিস্টার্ড মোবাইল নম্বরের মতো তথ্য।
আরও পড়ুন : একধাক্কায় ১০ শতাংশ হারে DA বৃদ্ধি! উৎসবের আবহে বেতনও বাড়ানোর ঘোষণা রাজ্যের
অতিরিক্ত চার্জ প্রযোজ্য: উল্লেখ্য, ডবল সিলিন্ডার (LPG Cylinder) নিলে কিন্তু দ্বিতীয় সিলিন্ডারের জন্য আলাদা করে সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয়। এর সঙ্গে প্রথম রিফিলের দাম, প্রয়োজন অনুযায়ী রেগুলেটর বা পাইপের চার্জ যুক্ত হতে পারে।
আরও পড়ুন : কাঁটার ভয়ে ইলিশ ছোঁবেন না? এই কৌশলে আর থাকবে না কাঁটার যন্ত্রণা
ডিবিসি সম্পূর্ণ হলে দুই সিলিন্ডার নিয়মিত রিফিল করা যায়। দরকার মতো একটির পরিবর্তে অন্যটিও ব্যবহার করা যায়। যাদের বাড়িতে গ্যাস বেশি ব্যবহার হয় তাদের জন্য এই ব্যবস্থা কার্যকর।













