বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহে ফের বড় সুখবর দিল রাজ্য সরকার। একধাক্কায় ১০ শতাংশ ডিএ (Dearness Allowance) ও মজুরি বৃদ্ধির ঘোষণা করা হল। রাজ্যের এই সিদ্ধান্তে কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ফলে চওড়া হয়েছে তাঁদের মুখের হাসি।
উৎসবের মরসুমে ফের ডিএ বৃদ্ধির ঘোষণা | (Dearness Allowance)
সম্প্রতি তামিলনাড়ু সরকারের তরফে রাজ্যের তাঁতশিল্পীদের জন্য ১০ শতাংশ হারে ডিএ ও মজুরি বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর হ্যান্ডলুমস, টেক্সটাইল ও খাদি দফতরের তরফে ঘোষণা করে একথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘তৃণমূল ও আমায় এত ভয় কেন?’ ভোররাতে ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর, ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক
তাঁতশিল্পী অর্থাৎ যারা শাড়ি বোনার কাজের সঙ্গে যুক্ত তাঁদের পারিশ্রমিক ১৭৮.৩৬ টাকা থেকে বাড়িয়ে একধাক্কায় ২০৩.৮৬ টাকা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই ৩.৭৫ মিটার ধুতির বোনার কারিগরদের মজুরিও বাড়ানো হয়েছে। আগে তাঁরা ১৫১.৭১ টাকা করে পেতেন। তবে এবার তা বাড়িয়ে ১৬৬.২৬ টাকা করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই কর্মীরা অনেকদিন ধরে মজুরি সংশোধনের আবেদন জানাচ্ছিলেন। তাঁদের অভিযোগ ছিল, রাজ্যে পালাবদল হলেও মজুরি কাঠামোয় বিরাট কোনও পরিবর্তন আসেনি। অবশেষে তাঁদের দীর্ঘদিনের দাবিতে মান্যতা দিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার।

সম্প্রতি তামিলনাড়ুর হ্যান্ডলুম মন্ত্রী এম বিজয় বালাজি জানান, তুলো ও রেশম তাঁতি সমবায় সমিতির সদস্য তাঁতিদের মূল মজুরি ১০ শতাংশ বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি সমহারে তাঁদের ডিএ-ও বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করেন তিনি।
এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হলে, রাজ্যে পালাবদলের পরেই একধাক্কায় ২০ শতাংশ হারে তাঁদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এতদিন ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন তাঁরা। রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণার পর ৩৮ শতাংশ হারে পাবেন। আগামী অক্টোবর মাস থেকে বর্ধিত হার কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।













