বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি মাসেই আফগানিস্থানের বিরুদ্ধে (Afghanistan vs India) ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু সেই তালিকায় জায়গা হয়নি ফিনিশার রিঙ্কু সিং-এর (Rinku Singh)। পরিসংখ্যান তাকে সফল বললেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের তালিকায় নেই তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেশ কয়েকবার ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। কিন্তু তবু তার মতো একজন যোগ্য ফিনিশারকে দলে জায়গা দিতে পারছেন না গম্ভীর! মূলত শিবম দুবে আর নীতিশ কুমার রেড্ডিকেই ভারতের স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে ফিনিশার হিসেবে। তা বাদে যারা ফলে জায়গা পেয়েছেন তাদের মধ্যে তিলক ভার্মা বাদে প্রত্যেকেই মূলত টপ অর্ডার ব্যাটার হিসেবে সফল।

আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সুযোগ না পেয়েও মোটামুটি ৩৭-এর সম্মানজনক গড়ে রান করেন রিঙ্কু। আন্তর্জাতিক ক্রিকেটে তার স্ট্রাইক রেট ১৫৬.৩। সম্প্রতি উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগেও অসাধারণ পারফরম্যান্স করে নিজের যোগ্যতার প্রমাণ আবারও দিয়েছেন তিনি। কিন্তু তাও গম্ভীরের তাকে ভারতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত অবাক করেছে অনেককে।
আরও পড়ুন: অধিনায়ক গিলের হাতে এবার রোহিত শর্মার ভবিষ্যৎ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড
দলে একাধিক টপ অর্ডার ব্যাটার রয়েছেন। খুব স্বাভাবিক ভাবেই তিন ম্যাচের এই ছোট্ট সিরিজে তারা প্রত্যেকে একসঙ্গে ভারতীয় দলে সুযোগ পাবে না। তাও একজন প্রমাণিত ফিনিশারকে বাইরে রেখে কেন ওয়াশিংটন সুন্দরের মতো অফফর্মে থাকা অলরাউন্ডারকে সুযোগ দেওয়া হলো সেই নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের আগে বড় সমস্যায় ভারত! এই ধরণের ক্রিকেটারের অভাব ভোগাতে পারে শুভমান গিল-দের
আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিশ্নই, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা













