শুরু সেপ্টেম্বর, এই মাসে কত তারিখের মধ্যে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? অপেক্ষার মাঝেই সামনে আপডেট

Published on:

Published on:

annapurna yojana(70)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) না পাওয়া নিয়ে অভিযোগ বাড়ছে দিন দিন। গত দু’মাসে বহু উপভোক্তা মাসের প্রথম দিকেই টাকা পেয়ে গিয়েছিলেন। এবারে অনেকদিন দেরি হওয়ায় অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা বাড়ছিল আবেদনকারীদের। এরই মধ্যে ১৭ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তবে সেখানেও না পাওয়ার অভিযোগ বিস্তর। যা নিয়ে দিকে দিকে বাড়ছে বিক্ষোভ।

সেপ্টেম্বর থেকে আগেই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা (Annapurna Yojana)

অগাস্ট মাসেও বহু যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। যাঁরা এখনও টাকা পাননি তাঁরা বর্তমানে পরের মাসের আশায় বসে রয়েছেন। কবে ঢুকবে আগামী মাসের টাকা? সম্প্রতি এই নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখেই পেয়ে যাবেন টাকা। যাঁরা যোগ্য হয়েও আবেদন করেও টাকা পাননি, তাঁদের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে সরকার তরফে। সেখানে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।

এর পাশাপাশি উত্তর কলকাতায় ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’ তৈরির আহ্বানও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন। সংগঠনের মতো যাতে আগামী দিনে মহিলার অধিকার, মা-বোনেদের পাশে দাঁড়াতে পারেন। যাতে টুকরে টুকরে গ্যাং, যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম, জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা, মা মাতঙ্গিনী হাজরার মতো আপনারা আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। ‘

annapurna yojana(79)

আরও পড়ুন: ‘গ্ৰান্ট ইন এইড কর্মচারীদের সমস্যা..,’ দুশ্চিন্তার মাঝেই বকেয়া DA নিয়ে বড় খবর দিলেন ভাস্কর ঘোষ

কিছুদিন আগে আবেদনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রথম কিস্তির পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সমস্ত আবেদন যাচাই ভেরিফাই করে তারপর যোগ্য আবেদনকারী বেছে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছিল।