জন্মাষ্টমীতে সোনা কিনতে গেলে পকেটে পড়বে টান! কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

Published on:

Published on:

Gold Price rise on janmashtami check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) আগুন। চলতি মাসের প্রথমদিন থেকে বেড়েছে সোনার দাম। যার ফলে মাথায় হাত পড়েছে ক্রেতা থেকে বিক্রেতাদের।সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি। জেনে নিন আজকের লেটেস্ট রেট।

জন্মাষ্টমীর দিন বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে (Gold Price)।

Gold Price rise on janmashtami check today's rates

আরও পড়ুন: কাটেনি রেললাইনের সমস্যা! উত্তরবঙ্গে বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৭৩৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৭৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫০৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫০৫০টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৪২৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৪২৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৫১৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৫১৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৫০৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৫০৫০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।