বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন রান্না করে ঘন্টার পর ঘন্টা থাকতে ভালো লাগে না। এবার আপনি যদি চান সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কোন সুস্বাদু পদ তৈরি করতে। তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন অল্প সময়ের মধ্যে চিংড়ি চিচিঙ্গের এর ভাজি। প্রণালী রইল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)
চিচিঙ্গা খেতে অনেকেই ভালোবাসেন না। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেখানে আপনি চিচিঙ্গা দিয়ে বানাতে পারবেন সুস্বাদু এই পদটি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ট্রাফিক চালান নিয়ে বড় প্রশ্ন! একদিনে দু’বার জরিমানা করতে পারে পুলিশ?
উপকরণ: ১/২ কেজি চিচিঙ্গে, ১/২ কাপ মাঝারি সাইজের চিংড়ি, ১/২ কাপ নারকেল বাটা, ২ টেবিল চামচ সর্ষের তেল, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১/২ চা চামচ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো, ৫-৬টা কাঁচালঙ্কা, ১/২ চা চামচ আদা কুচি, ১/২ চা চামচ রসুন কুচি, ১/২ চা চামচ জিরে বাটা, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১টা তেজপাতা এবং স্বাদমতো নুন।
প্রণালী: প্রথমে চিচিঙ্গের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। নারকেল মিক্সিতে বেটে নিন। পাশাপাশি চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেজপাতা ফোড়ন দিন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। আদা-রসুন কুচি মিশিয়ে দিন। পেঁয়াজ একটু নরম হলে এতে চিংড়ি এবং গুঁড়ো মশলা মিশিয়ে দিন। মশলা কষা হয়ে গেলে এতে নারকেল বাটা মিশিয়ে দিন। ভালো করে কষিয়ে নিন। এরপরে চিচিঙ্গে মিশিয়ে দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে করুন। আঁচ কমিয়ে রাখবেন। প্রয়োজনে আধ কাপ গরম জল দিতে পারেন। যদিও চিচিঙ্গে থেকে জল বেরোবে। এবার ঢাকা সরিয়ে একটু নেড়ে-চেড়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













