বাংলা হান্ট ডেস্ক: রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলা একান্তই জরুরী। কারণ নিয়ম ভাঙ্গলে পরেই ট্রাফিক পুলিশ চালান কাটতে পারে (Traffic Rules)। কিন্তু অনেক গাড়িচালকের মনে প্রশ্ন থাকে যদি একদিনে একবার চালান কাটা হয় তাহলে কি সেই দিন আবার ফের চালান কাটা যাবে কিনা। চলুন জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য।
একদিনে দু’বার ট্রাফিক চালান জানুন নিয়ম (Traffic Rules)
সাধারণত কিছু মানুষ মনে করেন একবার চালান কাটা হয়ে গেলে পর পুরো দিন একই ভুলের জন্য আর দ্বিতীয়বার চালান কাটা যায় না (Traffic Rules)। তবে প্রতিটি ট্রাফিক নিয়মের ক্ষেত্রে এমনটা নয়। কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে তার ওপর নির্ভর করে এই বিষয়টি।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে সোনা কিনতে গেলে পকেটে পড়বে টান! কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?
অর্থাৎ মোটর ভেহিকেল অ্যাক্টের অধীনে কিছু নির্দিষ্ট ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে একদিনে দ্বিতীয়বার চালান কাটা হয় না। অর্থাৎ কোন গাড়ি চালকের একটি নিয়ম ভাঙ্গার জন্য চালান কেটে দেওয়ার পর কিছুক্ষণ পরে একই দিনে দিনে আবার একই ভুল করতে গিয়ে ধরা পড়লে সে ক্ষেত্রে দ্বিতীয় বার আর চালান কাটা হয় না।
আবার এমন কিছু নিয়মও রয়েছে, যেগুলি বারবার ভাঙলে একই দিনে একাধিকবার চালান কাটা হতে পারে। তাই একবার চালান কেটে যাওয়ার পর, দিনের বাকি সময়ে কোনও নিয়ম ভাঙলে দ্বিতীয়বার চালান হবে না, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। যদি কোনও ব্যক্তি নির্ধারিত স্পিড লিমিটের চেয়ে বেশি গতিতে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন এবং তাঁর চালান কেটে দেওয়া হয়, তারপরও যদি তিনি একই দিনে আবার ওভারস্পিডিং করেন, তাহলে ফের তাঁর চালান কাটা হতে পারে।
পাশাপাশি কোন রাস্তা নির্ধারিত লিমিট যদি ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হয়। এবং চালক তার চেয়ে বেশি গতিতে গাড়ি চালান, তাহলে প্রথমবার চালান কাটার পর তাকে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। তিনি সামনে গিয়ে আবার ধরা পড়লে দ্বিতীয়বার চালান কাটা হতে পারে (Traffic Rules)। পাশাপাশি গাড়ি চালানোর সময় সিটবেল্ট পড়া একান্তই জরুরি। যদি কোন গাড়ি চালক সিট বেল্ট না পড়ায় একবারের জন্য চালান কেটে দেওয়া হয়, এবং তিনি পরের বার সিট বেল্ট না পড়ে গাড়ি চালান তাহলে ও কিছু পরিস্থিতিতে একই দিনে দ্বিতীয়বার চালান কাটা হতে পারে।













