কুচো মাছ বাছতে আর সময় লাগবে না! মাত্র ৫ মিনিটে সহজে কাজ শেষ করার কৌশল জানুন

Published on:

Published on:

Cooking Tips a quick 5-minute technique for sorting small fish
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাছ পাতে পরলে বাঙালির দুপুরের খাওয়াটা একেবারে জমে যায়। তা সর্ষে দিয়ে হোক বা এমনি ভাজা এই কুচো মাছ দিয়ে এক থালা ভাত নিমেষে উঠে যায়। তবে এই মাছ কাটতে গেলে মা কাকিমা দের কালঘাম উঠে যায়। তবে আজকের প্রতিবেদনে রইল, কিভাবে আপনি সহজে ই নিমেষের মধ্যে একসঙ্গে অনেকটা কুচো মাছ পরিষ্কার করে কেটে ফেলতে পারবেন সেই বিষয়ে তথ্য (Cooking Tips)।

কুচো মাছ বাছুন ঝটপট ৫ মিনিটের কৌশল (Cooking Tips)

ছোট মাছ কাটার জন্য বঁটির চেয়ে ধারালো কাঁচি (Cooking Tips) ব্যবহার করা বহু গুণ বেশি সুবিধাজনক। এর পর প্রথমে মাছের কানকো ও পাখনার অংশগুলো কাঁচি দিয়ে ছেঁটে ফেলুন।

এরপর পেটের কাছে সামান্য একটু চিরে হালকা চাপ দিলেই নাড়িভুঁড়ি বেরিয়ে আসবে। কাঁচিতে তা মিনিটেই সেরে ফেলা সম্ভব।

Cooking Tips a quick 5-minute technique for sorting small fish

আরও পড়ুন: বরবটির এমন রান্না খেয়েছেন? সর্ষে-পোস্ত দিয়ে ঝটপট বানান নিরামিষ পদ

মাছের আঁশ ছাড়াতে ছোট ছুরি ব্যবহার না করে কাচের ধারালো গ্লাস, স্টিলের চামচ অথবা বাটির সাহায্য নিন। মাছের লেজের দিক শক্ত করে ধরে মাথার দিকে গ্লাসের ধার দিয়ে ঘষলে এক সেকেন্ডেই সব আঁশ উঠে আসে।

মাছ কাটা হয়ে গেলে ধোওয়ার প্রক্রিয়াটি দ্রুত করতে একটি ছড়ানো পাত্রে নুন ও ঈষদুষ্ণ জল নিন। সেই জলে কাটা মাছগুলো হালকা হাতে ঘষে ধুয়ে নিলে মাছের গা থেকে আঁশটে গন্ধ দূর হয়ে যাবে (Cooking Tips)।