বাংলাহান্ট ডেস্ক : নিউ ফরাক্কা জংশন রেলপথে ধস নামায় উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হঠাৎ করেই পরপর ধস নামায় উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন (Indian Railways) বাতিল করা হয়। তবে বিপর্যয় ঘটার পর থেকেই পূর্ব রেলের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। অবশেষে সমাপ্ত হয়েছে নিউ ফরাক্কায় রেললাইন সংস্কারের কাজ। শুরু হয়ে গিয়েছে ট্রায়াল রানও। মনে করা হচ্ছে, আজ সন্ধ্যা থেকেই ট্রেন চলাচল শুরু হতে পারে।
নিউ ফরাক্কা স্টেশনে (Indian Railways) মেরামতির কাজ সম্পূর্ণ
নিউ ফরাক্কা স্টেশনের আপ লাইনে মেরামতির কাজ চলছে এখনও। ইতিমধ্যেই ৪৮ ঘন্টা কেটে গিয়েছে সংস্কারের কাজে। শনিবারই রেল পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্য নেওয়া হয়েছিল রেলের তরফে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে বৃষ্টির জেরে মাটিতে ধস নামে। শুক্রবার রাত দুটো পর্যন্ত কাজ চলে যুদ্ধকালীন পরিস্থিতিতে।

ঘুরপথে চলছে ট্রেন: শনিবারও একাধিক ট্রেন বাতিল হয়েছে। বেশ কিছু ট্রেন ঘুরপথে চলছে। ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করার কথা থাকা বেশ কিছু লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। এদিন বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে মালদহ টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, মালদহ টাউন-সাহেবগঞ্জ মেমু, সাহেবগঞ্জ-আজিমগঞ্জ মেমু, ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার (Indian Railways), সাহেবগঞ্জ-মালদহ টাউন মেমু, আজিমগঞ্জ-সাহেবগঞ্জ মেমু, আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার।
আরও পড়ুন : হাতে গোনা লোয়ার বার্থ স্লিপার-এসিতে, কীভাবে কনফার্ম পাবেন সিট? হিসেব জেনে নিন
কোন ট্রেন চলছে বিকল্প রুটে: বেশ কিছু ট্রেন চলছে বিকল্প রুটে। মালদহ টাউন-নয়া দিল্লি এক্সপ্রেস, ভাটিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস, উধনা-মালদহ টাউন স্পেশ্যালকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কাটিহার-মানসি-মুঙ্গের-কিউল রুটে। নিউ ফরাক্কা-আজিমগঞ্জ-কাটোয়া-ব্যান্ডেল রুটে চালানো হবে নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী, গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।
আরও পড়ুন : ‘বাংলাদেশের ইলিশ’এর পর্দাফাঁস, রাতারাতি ভোলবদল বনগাঁ নিউ মার্কেটের
নিউ ফরাক্কা-আজিমগঞ্জ-নলহাটি রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে বালুরঘাট-SMVB বেঙ্গালুরু এক্সপ্রেস, আগরতলা-চার্লাপল্লি এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, SMVB বেঙ্গালুরু-রাধিকাপুর এক্সপ্রেস এবং তাম্বরম-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস।













