বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আগেই বড় সুখবর। আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর থেকে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। জনকল্যাণ শিবিরে এই তিন ধরনের ভাতার (Government Allowance) জন্য আবেদন করেছিলেন এমন প্রায় সাড়ে সাত লক্ষ মানুষও এবার টাকা পাবেন।
Government Allowance : ১০০০ থেকে বেড়ে ১৫০০ টাকা
সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ৬২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠানো হবে। জানিয়ে রাখি তৃণমূল জামানার আমলে এই ভাতার (Government Allowance) পরিমাণ ছিল ১০০০ টাকা। নতুন সরকার ক্ষমতায় আসার পর ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়। এরপর বার্ধক্য, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
এবার সেই বাড়তি টাকাই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে টাকা দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করা হয়েছে। জনকল্যাণ শিবিরে আবেদন করা নতুন উপভোক্তাদের তথ্যও পরীক্ষা করে দেখা হয়েছে।

আরও পড়ুনঃ ১ সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম, সরকারি কাজে বাংলায় জোর রাজ্যের, জারি নির্দেশিকা
আগামী সোমবার নবান্ন সভাঘরে এই বর্ধিত হারে ভাতা (Government Allowance) দেওয়ার কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের জন্য এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুজোর আগে এই টাকা হাতে পাওয়ায় প্রায় ৬২ লক্ষ উপভোক্তার জন্যই এটি বড় স্বস্তির খবর।













