বর্ষাকালে দলা পাকিয়ে যাচ্ছে নুন-চিনি, স্যাঁতসেঁতে ভাব ঠেকাবেন কীকরে?

Published on:

Published on:

Cooking Tips salt imbalance in your cooking with these tips
Follow

বাংলাহান্ট ডেস্ক: বর্ষাকালে একটা বড় সমস্যা হল স্যাঁতসেঁতে ভাব। রান্নাঘরে (Kitchen Hacks) মশলাপাতিও অতিরিক্ত আর্দ্রতার জেরে ভিজে ওঠে। বিশেষ করে নুন, চিনি ভিজে উঠে দলা পাকিয়ে যায়। কৌটোর মুখ যতই টাইট করে আটকানো হোক না কেন, নুন চিনি জোলো হাওয়া লেগে ভিজে ওঠে।

বর্ষায় (Kitchen Hacks) দলা পাকিয়ে যায় নুন চিনি

নুন, চিনি বাতাস থেকে খুব দ্রুত জল শোষণ করে নেয়। বর্ষাকালে নুন চিনি শুকনো রাখতে নুন চিনির বয়ামে কয়েকটি কাঁচা চালের দানা ফেলে রাখুন। চাল ভেজা ভাব শোষণ করে। নুনের কৌটো বড় হলে একটি পাতলা কাপড়ে কয়েক দানা চাল বেঁধে কৌটোর মধ্যে রেখে দিন।

kitchen hacks to keep moisture away from salt sugar

বয়ামে দিন নুন চিনি: লবঙ্গও দ্রুত আর্দ্রতা টেনে নেয়। তাই চিনি বা নুনের বয়ামে কয়েকটি লবঙ্গ রেখে দিলে নুন চিনি আর দলা পাকিয়ে যাবে না। তবে লবঙ্গের গন্ধ যাতে নুন বা চিনিতে মিশে না যায় তার জন্য পাতলা কাপড়ে লবঙ্গ গুলিকে মুড়ে রাখতে পারেন।

আরও পড়ুন : চিকেন বা মটন নয়, পূর্ববঙ্গীয় কায়দায় চেখে দেখুন হাঁসের মাংসের এই রেসিপি

জলীয় ভাব দূর করে কফি বিনস: কফি বিনস (Kitchen Hacks) আর্দ্রতা টেনে নেয়। নুন ও চিনির বয়ামে কয়েকটি কফি বিনস ফেলে দিন। অতিরিক্ত জলীয় ভাব টেনে নেবে কফি বিনস, সেই সঙ্গে নুন চিনির স্বাদে কোনও বদলও আসে না।

আরও পড়ুন : পুরুষ নাকি মহিলা, কোন ইলিশের স্বাদ বেশি? এইভাবে করুন পার্থক্য

নুন ও চিনির বয়ামে কয়েকটি শুকনো রাজমা ফেলে দিলেও কাজ হয়। এটিও বাতাস থেকে বাড়তি জলীয় ভাব টেনে নেয়। ফলে নুন আর চিনি থাকে একদম শুকনো। দলা পাকায় না।