বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে পালাবদলের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই মতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যে আসার পর বেকার যুবকদের জন্য যুবশক্তি ভরসা কার্ড (Yuva Shakti Bharosa Card) চালু করছে সামনে মাসেই। আজকের প্রতিবেদনে রইল কিভাবে এই কার্ড আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কারা এই কার্ডের সুবিধা পাবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য।
যুব শক্তি ভরসা কার্ডের আবেদনের পদ্ধতি জানুন (Yuva Shakti Bharosa Card)
রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা জন্য এই প্রকল্প চালু করা হয়েছে (Yuva Shakti Bharosa Card)। আগের সরকার যুবশ্রী স্কিমের বদলে এই উদ্যোগ চালু করা হয়েছে। নতুন প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করার পাশাপাশি কর্মজীবনে উন্নতির জন্য একাধিক অনুদান দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় উপভোক্তরা প্রতিমাসে ৩০০০ টাকা করে ভাতা পাবেন। এছাড়া আগে যুবশক্তিতে মাসিক ভাতার পরিমাণ ছিল ১৫০০ টাকা। এবার এক নজরে দেখে নিন কারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: দূরপাল্লার ট্রেনে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তি! ঝকঝকে থাকবে কামরা…
এই প্রকল্পে আবেদন করতে কারা পারবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চারটি নির্দিষ্ট সত্য রাখা হয়েছে। এরমধ্যে কোন একটি শর্ত পূরণ না হলে ভেরিফিকেশনের সময় আবেদন বাতিল হয়ে যেতে পারে। জেনে নিন সেই শর্তগুলো।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত মাধ্যমিক।
বাসিন্দা: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
কর্মসংস্থানের অবস্থা: আবেদন করার সময় বেকার থাকতে হবে।
কী কী ডকুমেন্ট লাগবে?
রঙিন ছবি
আধার নম্বর
ভোটার কার্ড
বার্থ সার্টিফিকেট
মাধ্যমিকের মার্কশিট
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
মোবাইল নম্বর
পোর্টাল কি চালু হয়েছে?
কীভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে ফর্ম জমা নেওয়া হবে, সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা আর কিছুদিনের মধ্যেই সরকারিভাবে প্রকাশ করা হবে।
কিভাবে টাকা পাবেন?
অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য প্রথমে খতিয়ে দেখা হবে। এরপর সেটির ভেরিফিকেশনও হবে। তারপর তথ্য যাচাই সফল হলে প্রতি মাসে তিন হাজার টাকার ভাতা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে (Yuva Shakti Bharosa Card)।













