ওয়েটিং লিস্ট শেষই হচ্ছে না? বাড়িতে বসে অনলাইনে খুঁজুন খালি সিট

Published on:

Published on:

Indian Railways services of three pairs of special trains have been extended
Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে (Indian Railways) কনফার্ম টিকিট পাওয়া এখন হয়ে উঠেছে আরও সহজ। কারোর যদি আরএসিতে টিকিট থাকে তবে তাদের কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়ছে। ভারতীয় রেলের একটি বিশেষ ফিচারের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করেই কয়েক মিনিটে জেনে যাবেন কোন কামরায় কোন আসন খালি রয়েছে।

ট্রেনের (Indian Railways) কামরায় কোন সিট খালি দেখুন অনলাইনে

আইআরসিটিসি অ্যাপের চার্টস/ভ্যাকেন্সি অপশনে গিয়ে খালি আসনগুলির বিবরণ দেখে নিতে পারবেন। কোনও খালি বার্থ থাকলে ট্রেনের টিটিইর সঙ্গে যোগাযোগ করে সেই আসনটি নিজের জন্য বরাদ্দ করিয়ে নিতে পারবেন। অনেক সময় বেশ কিছু মাস আগে আগাম টিকিট বুক করলেও কনফার্ম হয় না। ওয়েটিং লিস্টে থাকলে সারা সফর জুড়েই আসন খোঁজার চিন্তা থাকে। তবে এই পদ্ধতিতে আর সেই দুশ্চিন্তা থাকে না।

How to find empty seat in Indian Railways

কীভাবে খুঁজবেন সিট: অনলাইনে ট্রেনের (Indian Railways) সিট খোঁজার জন্য প্রথমেই ডাউনলোড করুন আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ। এরপর হোম স্ক্রিনে থাকা ট্রেন অপশনে যান। এরপর চার্ট/খালি আসন অপশনে গিয়ে ক্লিক করুন। নতুন পেজে ট্রেন নম্বর, সফরের তারিখ থেকে বোর্ডিং স্টেশনের মতো তথ্য দিতে হবে।

আরও পড়ুন : ছুটির দিনে পাতে পড়ুক মাটন দোপেঁয়াজা, রইল রেসিপি

মিলবে বর্তমান তালিকা: সমস্ত তথ্য দেওয়ার পর ‘গেট ট্রেন চার্ট’ অপশনে যান। সেখানে পাওয়া যাবে ট্রেনের বর্তমান চার্ট। দেখা যাবে খালি আসন। চার্টে সবুজ রঙের আসনগুলি খালি বোঝায়। খালি আসন থাকলেই টিটিইকে জানাতে হবে।

আরও পড়ুন : আপনার আধার দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? চেক করবেন কীভাবে?

আসনে বসার আগে টিটিইর থেকে রসিদ নিয়ে নেবেন। অনলাইনে ট্রেনের খালি সিট দেখে নিতে পারলে বৈধ ভাবে কনফার্ম সিট পেয়ে যেতে পারবেন।