ব্যবহার বাড়ছে মাস্কড আধারের, সাধারণ আধারের সঙ্গে পার্থক্য কোথায়?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: আধার কার্ড যে কোনও ভারতীয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নথি হারালে বা তথ্য ভুল থাকলে পড়তে হয় বড় বিপদে। বিভিন্ন সরকারি কাজে বা অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজন হয় আধার। কিন্তু আপনার আধার কার্ডের পুরো ১২ সংখ্যার নম্বর কি সব জায়গায় দেওয়া নিরাপদ? এই সমস্যার সমাধান করতেই আগমন মাস্কড আধারের (Masked Aadhaar)। কিন্তু কী এই মাস্কড আধার?

কী এই মাস্কড আধার (Masked Aadhaar)?

মাস্কড আধার সাধারণ আধারের মতোই। কিন্তু এতে আধারের প্রথম ৮ টি সংখ্যা থাকে ‘xxxx-xxxx’ দিয়ে ঢাকা। শুধুমাত্র শেষের ৪ টি সংখ্যাই দেখা যায়। অর্থাৎ এটি আধারের এমন এক সংষ্করণ যেখানে ১২ সংখ্যার মধ্যে প্রথম ৮ টি সংখ্যা ঢাকা থাকে। অর্থাৎ ব্যবহারকারীর পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য থাকলেও পুরো আধার নম্বরটি প্রকাশ্যে দেখা যায় না।

What is masked aadhaar and what is the use of it

কোথায় ব্যবহার করবেন: যেখানে সম্পূর্ণ আধার নম্বরের প্রয়োজন নেই, শুধুমাত্র পরিচয় বা নথি দেখালেই হবে, সেখানে মাস্কড আধার ব্যবহার করতে পারেন। তবে কোনও পরিষেবায় যদি আধার নম্বর দিয়ে অথেনটিকেশন বা নির্দিষ্ট আধার ভিত্তিক পরিষেবার প্রয়োজন হয় সেখানে মাস্কড আধার দিয়ে কিন্তু কাজ নাও হতে পারে। তবে সরকারি নথিতে মাস্কড আধার সহ ফিজিক্যাল আধার, ই আধার, অফলাইন আধার এক্সএমএল-কে নির্দিষ্ট পরিস্থিতিতে কেওয়াইসির জন্য অফিশিয়ালি ভ্যালিড ডকুমেন্ট হিসেবে ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। আধারের ফিজিক্যাল কপি সংরক্ষণ করার ক্ষেত্রেও প্রথম ৮ টি সংখ্যা মাস্ক করার নিয়ম রয়েছে।

আরও পড়ুন : ওয়েটিং লিস্ট শেষই হচ্ছে না? বাড়িতে বসে অনলাইনে খুঁজুন খালি সিট

কীভাবে ডাউনলোড করবেন: ইউআইডিএআই সূত্রে জানা যাচ্ছে, মাস্কড আধার (Masked Aadhaar) আসলে ই আধার ডাউনলোডের একটি অপশন, যেখানে আধার নম্বরের প্রথম ৮ টি সংখ্যা আড়াল করে রাখা হয়। ইউআইডিএআই এর ‘মাই আধার’ পরিষেবা থেকেই মাস্কড আধার ডাউনলোড করা যায়। তবে মাস্কড আধার ডাউনলোড করার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি প্রয়োজন হয়।

আরও পড়ুন : আঁশটে গন্ধে জেরবার, কীভাবে ধুলে গন্ধ দূর হবে চিকেন থেকে?

মাস্কড আধার ডাউনলোড করার জন্য প্রথমে ‘মাই আধার’-এ গিয়ে ডাউনলোড আধার/মাস্কড আধার অপশনে যান। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ওটিপি দিয়ে যাচাই করলেই মাস্কড আধার ডাউনলোড করা যাবে।