বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত মাসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজে ১-০ ফলে জিতে দেশে ফিরেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু দুটি ম্যাচই জিততে না পারায় চাপ বেড়েছে ভারতের ওপর। সামনে রয়েছে নভেম্বর মাসের কঠিন নিউজিল্যান্ড সফর। তার আগে দলীপ ট্রফি ফাইনালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্বাচক প্রধানের উপস্থিতিতে দুর্দান্ত ব্যাটিং করে ভারতের সাদা দলের জার্সিতে সুযোগ পাওয়ার জোরালো দাবি তুললেন পূর্বাঞ্চল (East Zone) ঈশান কিষাণ (Ishan Kishan)।
নিউজিল্যান্ড সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকে থাকতে গেলে দুই ম্যাচের ওই টেস্ট সিরিজে ০-২ ফলে জিততে হবে ভারতীয় দলকে। আর এই মুহূর্তে নিজের জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঈশান। ফরম্যাট, দল, পরিস্থিতি নির্বশেষে তিনি রান করে চলেছেন প্রতি টুর্নামেন্টে। এই মুহূর্তে তার চেয়ে বেশি যোগ্য কেউ নয় ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে।

অপরদিকে ভারতের বর্তমান উইকেটরক্ষক রিশভ পন্থ একজন ম্যাচ উইনার। তাকে বাদ দিয়ে ভারতীয় দল গঠন করার কথা কোনওভাবেই ভাববেন না নির্বাচকরা। যার অর্থ হলো ঈশান ভারতের টেস্ট একাদশে জায়গা পেলে তাকে সুযোগ দিতে হবে ধ্রুব জুরেলের জায়গায় যিনি মোটের ওপর ভদ্রস্থ ফর্মেই রয়েছেন। কিন্তু তাকে বাদ দিতে গেলে একটা বিশেষ সমস্যা তৈরি হবে গম্ভীরের সামনে।
আরও পড়ুন: দলীপ ট্রফি ফাইনালে সেঞ্চুরি করে হুঙ্কার! সব ফরম্যাটে ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে চান ঈশান
ধ্রুবকে বাদ দিয়ে ঈশানকে দলে সুযোগ দিলে দলে বাঁ-হাতি ব্যাটারদের আধিক্য তৈরি হবে। যশস্বী, দেবদত্ত, পন্থ ও জাদেজার পাশাপাশি ঈশানও হবেন বাঁ-হাতি ব্যাটার। সেক্ষেত্রে প্রতিপক্ষের পরিকল্পনা তৈরির কাজটা অনেক সহজ হয়ে যাবে বলে ধারণা করছেন অনেকে। নিউজিল্যান্ডের মতো দল এই পরিস্থিতির সুবিধা অবশ্যই নিতে চাইবে।
আরও পড়ুন: বিরাট কোহলিকে ছুঁলেন স্মৃতি মান্ধানা! দ্বিতীয় ভারতীয় হিসেবে গড়লেন এক অনন্য রেকর্ড
দলীপ ট্রফি ফাইনালে ২৭০ রানের এক অভাবনীয় ইনিংস খেলেন ঈশান। তার এই অনবদ্য ইনিংসে ভর করে ১৬৩ ওভার ব্যাটিং করে ৭০৮ রান তুলেছে পূর্বাঞ্চল। সিরাজ, শ্রেয়স গোপালের মতো অভিজ্ঞ বোলাররা কোনও ফাঁক খুঁজে পাননি ঈশানের ব্যাটিংয়ে। তিনি অবশেষে আউট হওয়ার পর দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ ক্রিকেটাররাও তাকে কুর্নিশ জানিয়েছেন।













