বাংলাহান্ট ডেস্ক: ফের বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ সোমবার থেকেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাত পোহালে বাড়তে পারে আরও। আবহাওয়া দপ্তর বলছে, সক্রিয় মৌসুমী বায়ু এবং উত্তর প্রদেশ থেকে পূর্ব দিকে আসা একটি নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে। মঙ্গলে কোথায় কোথায় বর্ষণ? জেনে রাখুন আগাম খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
বুধবার পর্যন্ত আবারও ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। মোটের ওপর বৃষ্টি হতে পারে সব জেলাতেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বেশি বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূমে। সতর্কতা জারি হয়েছে এই দুই জেলায়। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুতের তীব্রতা বাড়ার সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। এই ছয় জেলায় ভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এরপর বুধবার এবং বৃহস্পতিবারও রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। বুধবারের পর থেকে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা। বুধবার দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে তুমুল বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। সতর্কতা জারি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরে।













