দুঃসংবাদ আমজনতার জন্য; মাসের শুরুতে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট প্রাইস

Published on:

Published on:

Gold Price have risen what are the rates for 22-carat and 24-carat rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কালঘাম ছুটছে জন সাধারনের। আজ ৮ সেপ্টেম্বর সপ্তাহের শুরুতে সোনার দামে (Gold Price) লাফ দেখা গেল। আবারও সোনার দাম বেড়ে গেল বাংলায়। আজ কিনতে কত খরচ হবে, দেখুন নতুন রেটচার্ট।

মাসের শুরুতে বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price )। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

Gold Price have risen what are the rates for 22-carat and 24-carat rate

আরও পড়ুন: মঙ্গল ও বুধ শিয়ালদহে ট্রেন চলাচলে বদল! একাধিক এক্সপ্রেসের রুট পরিবর্তন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price)১৪৬৮০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৬৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪৪৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪৪৫০টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৩৭০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৩৭০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৪২০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৪২০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৪১০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৪১০০ টাকা।

এই সোনার দাম বৃদ্ধি (Gold Price) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।